,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ নামক স্থানে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকার বাসিন্দা দরবেশ আলী (৩৭) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগর এলাকার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ইনজামামুল হক (২৫)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানায়, সকালে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস সরাইল উপজেলার ইসলামবাদ নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী অপর একটি যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছন। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ