,

জাফলংয়ের পিয়াইন নদীতে কবি নজরুলের ২ ছাত্র নিখোঁজ

news-image

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে গোসল করতে নেমে কবি কাজী নজরুল সরকারি কলেজের দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে পিয়ান নদীর বল্লা ঘাটের জিরো পয়েন্টে নিখোঁজ হন তারা। গোনাইঘাট থানার ওসি এম এ হাই এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ ছাত্ররা হলে- ঢাকার ওয়ারি এলাকার সানাউল্লাহর ছেলে আবদুল্লাহ অন্তর এবং একই এলাকার সাকের ঘোষের ছেলে সোহাগ ঘোষ।
নিখোঁজদের এক বন্ধুর বরাত দিয়ে পুলিশ জানান, ঈদের ছুটিতে ছয় বন্ধু মিলে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসে। বুধবার বিকেল ৪টার দিকে সোহাগ ও অন্তর মল্লাঘাটের জিরোপয়েন্ট এলাকায় সাঁতার কাটতে নামেন। এ সময় স্রোতের টানে উভয়েই তলিয়ে যান। এ বিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউটিন ঘটনাস্থলে পৌঁছেছে। তারা স্থানীয়দের সহায়তায় দুই ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা