,

সিরাজদিখানে বাস-লেগুনা সংঘর্ষে স্বামী-স্ত্রী-ভাগনিসহ চারজন নিহত

news-image

ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানে বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, লেগুনার চালক আরশাদ দেওয়ান (৩২), লেগুনার যাত্রী রাসেল (৩০), তাঁর স্ত্রী সিমা (২৫) ও তাঁর ভাগনি। তবে ভাগনির নাম জানা যায়নি। তাঁর বয়স ২২ বছরের মতো হতে পারে বলে পুলিশ ধারণা করছে। তাঁদের বাড়ি শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামে। জানা গেছে, ঢাকা থেকে ইলিশ পরিবহনের একটি বাস মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে (মাওয়া) যাচ্ছিল। এটি নিমতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে লেগুনার চারজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও আট ব্যক্তি। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। সংঘর্ষে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনার পর ঢাকা-মাওয়া মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ক্ষুব্ধ লোকজন কয়েকটি বাস ভাঙচুর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ‍সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ