,

পাল্টে যাচ্ছে ভারত বাংলাদেশের মানচিত্র

news-image

গঠনের প্রায় পনেরো বছর পর বৃহষ্পতিবার বৈঠকের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রæপের কার্যক্রম। এদিন দু’দেশের নতুন মানচিত্রে সিলমোহরের পর আর কোন কাজ থাকবে না এই গ্রæপের। ২০০০ সালের ডিসেম্বরে গঠন করা হয়েছিল এই গ্রæপ। দীর্ঘ ১৫ বছর দফায়-দফায় বৈঠক, বিতর্কিত বিষয়গুলো নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা আর মানচিত্রে হাজারো আঁকিবুকির কাজটি করেছে তারা। ২৩ জুলাই বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশ আর ভারতের মধ্যে নতুন আন্তর্জাতিক সীমান্ত চ‚ড়ান্ত হয়ে যাবে। যাতে মিয়ানমারের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। দু’দেশের মধ্যে সম্প্রতি যে স্থল সীমান্ত চুক্তি চ‚ড়ান্ত হয়েছে, শুধু ছিটমহল বিনিময়ই তার একমাত্র লক্ষ্য নয়, সীমান্তের সোয়া ছয় কিলোমিটারের মতো যে অংশটি অচিহ্নিত, (আনডিমার্কেটেড) সেটিকে চিহ্নিত করা এবং দুদেশের অপদখলীয় জমিগুলোর মীমাংসা করাও ছিল এই চুক্তিরই অংশ। সৌভাগ্যবশত, ছিটমহলে জরিপের পাশাপাশি এই প্রক্রিয়াগুলোর বা¯Íবায়নও চলেছে পুরোদমে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বাংলাদেশ-ভারতের মধ্যেকার আন্তর্জাতিক সীমানা নতুন করে এঁকে ফেলায় এখন আর কোনও বাধা নেই এবং সবচেয়ে বড় কথা, এই সীমানা দুটো দেশই মেনে নিচ্ছে।

স্থল সীমান্ত চুক্তি পাস হওয়ার পর সব পুরনো বিবাদগুলোর মীমাংসা হচ্ছে। মুহুরি নদীর বুকে জেগে ওঠা চরের দখল নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে বিবাদ বহুদিনের। আবার অন্যদিকে ত্রিপুরার ধলাই জেলায় কমলপুরের চন্দননগর গ্রাম নিয়েও বিতর্ক বেশ পুরনো, আমাদের অভিযোগ ছিল, ভারত অন্যায়ভাবে সেটা দখল করে রেখেছে।  বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তেও আর কোনও অপদখলীয় জমির অ¯িÍত্ব থাকছে না।

জানা গেছে, সীমান্ত নিরূপণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষের ইচ্ছা-অনিচ্ছা, এমনকী ধর্মীয় অনুভ‚তিকে পর্যন্ত মর্যাদা দিয়েছে দুদেশের সরকার। পশ্চিমবঙ্গ-ঘেঁষা দক্ষিণ বেরুবাড়ি গ্রামটিতে হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান রয়েছে। যা সতীর একান্ন শক্তিপীঠের অন্যতম বলে ধরা হয়। ওই গ্রামের প্রায় পনেরো হাজার হিন্দুর ভাবাবেগকে মর্যাদা দিয়ে সেখানে সীমান্ত সেভাবেই আঁকা হয়েছে, যেন দক্ষিণ বেরুবাড়ি ভারতের মধ্যে পড়ে।

দক্ষিণ সুদানের স্বাধীনতার পর চার বছর আগে আন্তর্জাতিক মানচিত্রে সংশোধনী এসেছিল। এরপর ক্রিমিয়া সংকট। যার সুষ্ঠু সমাধানের আগেই বাংলাদেশ-ভারতের মধ্যে এই নতুন মানচিত্রের জš§ হতে যাচ্ছে। ওইদিনের পরে বেরুবাড়ি যেমন আমাদের থাকছে না, তেমনি চন্দননগরও পাচ্ছে না ভারত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে