,

ইরান চুক্তির বিরোধীরাই ইরাক যুদ্ধে জড়িয়েছিলেন’

news-image

 মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের পরমাণু সমঝোতার বিরোধিতাকারীরাই ২০০৩ সালে তড়িঘড়ি করে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন নি। বিদেশে লড়াইয়ে ফেরত সাবেক সেনাদের ১১৬তম জাতীয় কনভেনশনে এ মন্তব্য করেন তিনি। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটর্সবুর্গ নগরীর ডেভিড লরেন্স কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওবামা বলেন, ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে যে বিতর্ক হচ্ছে তাতে অতীতে আমেরিকার কূটনৈতিক প্রচেষ্টা নস্যাতের সঙ্গে জড়িত নীতিমালা ও মনোভাবের প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে কূটনৈতিক সমঝোতাকে কোনো কোনো রাজনীতিবিদ ও পÐিত চিন্তা-ভাবনা না করেই নাকচ করে দিচ্ছেন। তিনি আরো বলেন, এরাই অতীতে তড়িঘড়ি করে ইরাকের সঙ্গে যু্দ্েধ ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আমেরিকার এ যুদ্ধ কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলেও দাবি করেছিলেন। কিন্তু সে যুদ্ধ বহু বছর স্থায়ী হয়েছিল। ইরানের পরমাণু সমঝোতাকে মার্কিন স্বার্থ রক্ষার চৌকস এবং দায়িত্বশীল পন্থা বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ওবামা। আমেরিকাকে বাদ দিয়ে বাকি বিশ্বকে নিজের মতো একলা চলতে বাধ্য না করে বরং বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ওবামা বলেন, নীতি নির্ভর শক্তিশালী কূটনীতি সত্যিকার অর্থে সমস্যা সমাধানে আশাবাদ সৃষ্টি করতে পারে।  প্রেসটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে