,

বর্ণাঢ্য আয়োজনে অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’র প্রথাম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news-image

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সেবামূলক সংগঠন অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল, আলোচনা সভা, দুইজন অসহায় মানুষকে সাবলম্বীর উদ্দেশ্যে সেলাই মেশিন ও রিকশা প্রদান, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান-পি.পি.এম।
অবিরাম ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সভাপতি নাঈম ইসলাম সাঈফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। এছাড়াও অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আশিকুর রহমান, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধক্ষ জসিম উদ্দিন বেপারী, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত। আলোচনা সভা শেষে দুইজন অসহায়কে একটি সেলাই মেশিন ও একটি রিকশা প্রদান করা হয়। এছাড়া সংগঠনের কয়েকজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটে অতিথিবৃন্দরা। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সাঈম ইসলাম আদনান ও মারিয়া হোসেন অনন্যা।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ