,

নদী সংযোগ: আ.লীগ-বিএনপি একাট্টা

news-image

ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিরোধিতায় সরকারের সাথে থাকবে বিএনপি। দলটি বলেছে, জাতীয় স্বার্থে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।

তিনি বলেন, যদিও বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এজন্য তারা আইনগতভাবে বৈধ হলেও জনগণের সমস্যা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।

আসাদুজ্জামান রিপন বলেন, সম্প্রতি ভারতেন পত্রপত্রিকায় কেন্দ্রীয় সরকারের পানি সম্পাদ মন্ত্রীর বরাত দিয়ে ভারতের আন্ত: নদী সংযোগ প্রকল্পের অগ্রগতির বিষয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে। তা বাংলাদেশের জন্য খুবই উদ্যোগের বিষয়। এই প্রকল্প ভারত একবার বাস্তবায়ন করার সূযোগ পেলে ভবিষ্যতে তা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়াবে।

তিনি বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে এসে বলেছিলেন বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প ভারত হাতে নেবে না বা বাস্তবায়ণ করবে না। কাজেই বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনার না করে ভারত এক তরফাভাবে পানি প্রত্যাহার করে নিতে পারে না।

রিপন আরো বলেন, ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেওয়ার খবর এতদিন ধরে বিষয়টি পত্রপত্রিকায় আসছে। কিন্তু আমাদের সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী কি ঘুমায়? না হলে এ বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই কেন?

বিএনপির এই নেতা বলেন, ভারত একবার এই প্রকল্প চালু করলে তখন বাংলাদেশের আর কিছুই করার থাকবে না। তাই বিএনপি মনে করে এই বিষয়টি কেবল পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেখা উচিত। এ বিষয়ে সরকার সহযোগিতা চাইলে বিএনপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

রিপন বলেন, পারস্পরিক আলোচনার ভিত্তিতে প্রতিবেশি দেশ হিসেবে ট্রানজিট, ট্রানশিপমেন্ট চুক্তি হতেই পারে। তবে তা হতে হবে দুদেশের স্বার্থ রক্ষা করে। কিন্তু আমরা লক্ষ্য করলাম ভারতের যা পাওনা ছিল তা তারা আদায় করে নিয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ