,

বিভিন্ন প্রকারের পেট ব্যথা দূর করার ৫টি অসাধারণ কৌশল

news-image

 যে কোনো কারণেই পেটে ব্যথার সমস্যায় ভুগতে পারেন যে কেউ। কারণ যেটাই হোক না কেন পেটে ব্যথা খুবই যন্ত্রণাদায়ক সমস্যা। একবার শুরু হলে থামতে চায় না সহজে। তবে এই পেটে ব্যথা দূর করতে ভুলেও প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খেয়ে ফেলবেন না। এতে বরং আপনার ক্ষতিই হবে। এর চাইতে এই সমস্যার সমাধানের জন্য বেঁছে নিন ঘরোয়া প্রাকৃতিক উপায়। আজকে জেনে নিন কয়েক ধরণের পেটে ব্যথার দারুণ কিছু সমাধান যা পেটে ব্যথার মতো সমস্যা দূরে রাখবে চিরকাল। জেনে নিন খুব সহজ উপায়গুলো।

১) হজম সমস্যা এবং অরুচি জনিত পেটে ব্যথা

আদা স্লাইস করে কেটে নিন। এরপর লেবুর রসে লবন মিশিয়ে তাতে আদা ডুবিয়ে রাখুন খানিকক্ষণ। এরপর এই আদা রোদে শুকিয়ে নিন। প্রতিবেলা খাবার পর এই আদা খেলে পেটে ব্যথা দূর হবে চিরকালের মতো।

২) অ্যাসিডিটি ও গ্যাসের জ্বালাপোড়ার ব্যথা

২০ টি কিশমিশ ১ গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। সকালে উঠে কিশমিশগুলো পিষে খেয়ে নিন খালি পেটে। এতে পেট ঠাণ্ডা হবে এবং অ্যাসিডিটি ও গ্যাসের জ্বালাপোড়ার ব্যথা থেকে দূরে থাকতে পারবেন।

৩) ডায়রিয়া ও ডিসেন্ট্রি জনিত ব্যথা

১ কাপ পরিমাণে বেদানার রস প্রতিদিন ২ বার পান করুন। এতে পেটে ব্যথা তো দূর হবেই সেই সাথে দূর হবে ডায়রিয়ার সমস্যা।

৪) কোষ্ঠকাঠিন্যের সমস্যার কারণে পেটে ব্যথার সমস্যা

১ চা চামচ ত্রিফলা কুসুম গরম পানিতে মিলিয়ে প্রতিরাতে ঘুমানোর আগে পান করুন। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এবং পেটে ব্যথার সমস্যা এমনকি গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থেকেও রেহাই দেবে।

৫) নারীদের মাসিক জনিত পেটে ব্যথা

অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যা সমাধানে ১ মুঠো তুলসি পাতা ছেঁচে রস বের করে নিন এবং ২ চা চামচ তুলসি পাতার রস ১ কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে দিনে ৩ বার পান করুন। বেশ ভালো উপশম হবে

সূত্রঃ দ্য টাইমস অফ ইন্ডিয়া ও টপ টেন হোম রিমেডিস

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ