বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়া-তুরস্ক সীমান্তে নিরাপত্তা জোরদার

news-image

আইএসবিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক। সুরুকের হামলার প্রতিবাদে দেশজুড়ে রাজপথে নেমেছে হাজারো মানুষ। সোমবারের ইস্তাম্বুলের চিত্র। 
সিরীয় সীমান্তের নিকটবর্তী সুরুক শহরে সন্দেহভাজন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলার পর নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু গতকাল মঙ্গলবার বলেছেন, হামলাকারীদের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সন্দেহভাজন সবার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তিনি। গত সোমবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সুরুক শহরের একটি সংস্কৃতি কেন্দ্রে চালানো ওই হামলায় গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১০০ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। হতাহতদের অধিকাংশই তরুণ শিক্ষার্থী। শহরটির অধিকাংশ বাসিন্দাই জাতিগতভাবে কুর্দি। সুরুকের মাত্র ১০ কিলোমিটার দূরে সিরীয় শহর কোবানের অবস্থান। সেখানে সিরীয় কুর্দি বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের তীব্র লড়াই চলছে।

সুরুকের 'আমরা সংস্কৃতি কেন্দ্রের' সামনের একটি পার্কে একটি গোষ্ঠীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েক শ সদস্য জড়ো হওয়ার পর হামলাটি চালানো হয়। অবকাঠামো পুনর্গঠনে অংশ নেওয়ার জন্য ওই তরুণরা কোবানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ উপলক্ষে স্থানীয় গণমাধ্যমে একটি বিবৃতি দিতে ওই পার্কে জড়ো হয়েছিলেন তাঁরা। আর তখনই তাঁদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তুরস্কের ন্যাটো মিত্ররাও দেশটির সিরীয় সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার পক্ষে। আইএস নিয়ন্ত্রিত এলাকার সঙ্গেও এই সীমান্তের কিছু অংশ পড়েছে। কিন্তু সীমান্তের কাছে তুরস্কের ভেতরে ১৮ লাখ সিরীয় শরণার্থী থাকায় ও অবাধ চোরাকারবার চলায় সীমান্তে নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

রাজধানী আঙ্কারায় প্রধানমন্ত্রী দাভুতোগলু গতকাল জানান, হামলার সঙ্গে আইএসের যোগসাজশ থাকার 'জোরালো সম্ভাবনা' আছে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, আঞ্চলিক বা আন্তর্জাতিক যে অঙ্গনের সঙ্গেই হামলাকারীরা জড়িত থাকুক না কেন, তাদের চিহ্নিত করা হবে। তবে হামলাকারীর সংখ্যা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তুর্কি হুরিয়াত সংবাদপত্র দাবি করেছে, হামলাকারী ১৮ বছর বয়সী এক তরুণী। তবে এ দাবির সপক্ষে জোরালো প্রমাণ উত্থাপন করা হয়নি। দাভুতোগলু বলেছেন, 'আইএসের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে তুরস্ক। প্রয়োজনে আরো ব্যবস্থা নেওয়া হবে। সিরীয় সীমান্তে নিয়ন্ত্রণ আরো বাড়ানো হবে।' অন্যদিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সোমবারের বোমা হামলার জন্য আঙ্কারাকে দায়ী করে বলেছে, 'কুর্দিদের দমন করার জন্য আঙ্কারা সচেতনভাবে আইএসকে সমর্থন জুগিয়ে যাচ্ছে।' সিরিয়ার গৃহযুদ্ধের জের সীমান্ত পেরিয়ে তুরস্কে চলে আসতে পারে-এমন আশঙ্কায় মাত্র কয়েক সপ্তাহ আগেই সীমান্ত নিরাপত্তা জোরদার করেছিল তুরস্ক। সূত্র : রয়টার্স, এএফপি। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা