,

ভালবাসা হল এ দেহের নিশ্বাস’

news-image

‘ভালবাসা ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারি না। ভালবাসা হল এ দেহের নিশ্বাস।এটা আমাকে বেঁচে থাকার শক্তি দেয়, কিছু অধিকারবোধ জন্মায়; যা বিশ্ব জয় করতে একান্ত প্রয়োজন।’ সম্প্রতি মুম্বাই মিররকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। পাতৌদি পরিবারের এ বধূ বলেন, 'আজকাল বিয়ের পরও অভিনয় করা যায় এবং ৩৯ বছর বয়সেও বাচ্চা নেয়া যায়। আমার শ্বাশুড়ী (শর্মিলা ঠাকুর) তিন সন্তান থাকার পরও অভিনয় করে যাচ্ছেন।' কারিনা বলেন, 'বিয়ের পর ভালবাসা বাড়ে, গভীর  হয়। পারস্পরিক বোঝাপড়া এবং  শ্রদ্ধাও বাড়ে।' বিয়ের আগেও কারিনার প্রেম অবশ্য বলিউড পাড়ায় বেশ আলোচিত। তার সাবেক প্রেমিক শহিদ কাপুর বিয়ে করলেন সম্প্রতি। কারিনা-শহিদের সেই প্রেম আলোড়ন তুলেছিল বলিউডে। তিন বছরের জমাটি সেই প্রেমে ছিল অন্তরঙ্গ এমএমএস ফাঁস হয়ে যাওয়ার মতো নাটকীয়তাও। কিন্তু সম্পর্কটা টেকেনি শেষতক। ২০০৭ সালে শহিদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে সাইফ আলী খানের প্রেমে মজেন কারিনা। বছর তিনেক আগে বিয়ে করে হয়ে উঠেছেন এখন সংসারি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা