,

মা হতে চান কারিনা, তবে…

news-image

অবশ্যই মা হতে চান, কিন্তু এখনই নয়—এই বাক্যটি এ উপমহাদেশের অধিকাংশ সদ্যবিবাহিত নারীর মনের কথা। এবার এই স্লোগানে গলা মেলালেন বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী কারিনা কাপুর খানও। সম্প্রতি 'বেগম সাহেবা' মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু তা যে এখনই নয় তা-ও মনে করিয়ে দিয়েছেন বেবো। এরইমধ্যে বিয়ে করার আড়াই বছর পেরিয়ে গেছে। ২০১২ সালের অক্টোবরে হরিয়ানার পাতৌদির ছোট নবাব সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। সম্প্রতি বার্তা সংস্থা পিটিআইকে কারিনা বলেন, 'অবশ্যই মা হতে চাই। তবে আগামী দু'তিন বছরের মধ্যে নয়।' পাতৌদির ছোট নবাবকে বিয়ে করার পর সব ধরনের ছবিতেই অভিনয় করছেন কারিনা। সম্প্রতি মুক্তি পাওয়া তার 'বজরঙ্গী ভাইজান' সাড়া ফেলেছে বক্সঅফিসে। বিয়ে করার আগে পাঁচ বছরের প্রেমপর্ব চলে এ দম্পতির। অনেকেই ধারণা করেছিলেন, বিয়ের পর কারিনার বলিউড-ক্যারিয়ার হয়তো থেমে যাবে। কিন্তু তা হয়নি, তিনি সমান তালে একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। দাম্পত্য জীবন ও অভিনয়ের মধ্যে ভারসাম্য রাখছেন দারুণভাবে। এ বিষয়ে কারিনা বলেন, 'বিয়ে করেছি, আবার রোমান্টিক-বাণিজ্যিক সব ধরনের ছবিতে অভিনয়ও করছি। দাম্পত্য ও অভিনয়ের মধ্যে ভারসাম্য রাখা সত্যিই কঠিন। কিন্তু একজন অভিনেত্রীর জন্য সবকিছু করা অবশ্যই গুরুত্বপূর্ণ।' তাহলে এ ভারসাম্য রাখতেই কি কারিনা মা হতে দু'তিন বছর সময় নিচ্ছেন-এ প্রশ্ন এখন বলিউড পাড়ায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ