,

পাক-ভারত সীমান্তে গুলি বর্ষণের তদন্তে জাতিসংঘ

news-image

পাকিস্তান সীমান্তের বেসামরিক জনসাধারণের ওপর বিনা উস্কানিতে ভারতীয় গুলি বর্ষণের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন শুরু করেছে ভারত ও পাকিস্তান সীমান্তে জাতিসংঘ সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী বা ইউএনএমওজিআইপি। পাকিস্তান সেনাবাহিনীর অনুরোধে এ মিশন শুরু করেছে ইউএনএমওজিআইপি। পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এ কথা জানিয়েছে। আইএসপিআর’এর বিবৃতিতে বলা হয়েছে, শিয়ালকোটের সীমান্তের কাছে ভারতীয় গোলাবর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেন ইউএনএমওজিআইপি সামরিক কর্মকর্তারা। রাওয়ালপিন্ডি ভিত্তিক ইউএনএমওজিআইপি সামরিক কর্মকর্তাদের হেলিকপ্টার যোগে এসব এলাকায় নিয়ে যাওয়া হয়। ইউএনএমওজিআইপি সামরিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বেসামরিক কাঠামো দেখেন এবং বেসামরিক মানুষরা নিজেদের অভিজ্ঞতার কথা তাদের জানান। সীমান্তে গুলি বর্ষণের ঘটনা পুরোপুরি তদন্ত করে দেখার এবং এ সংক্রান্ত তথ্য বিশ্বের কাছে তুলে ধরার জন্য  ইউএনএমওজিআইপি পর্যবেক্ষকদের পুরো সহায়তা দিচ্ছে পাকিস্তান। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ