শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ বলে ৩ উইকেট মুস্তাফিজের

news-image

ফের চমক দেখালেন মুস্তাফিজ। এবার অভিষেক টেস্টেই চমক দেখালেন এই তরুণ। চার বলে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছেন এই বোলার। হাশিম আমলা (১৩) কে ক্যাচ, ডুমিনিকে (০) রানে সফল রিভিউয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন, এরপরে একটি ডট বলের পরের বলেই ডি কককে ০ রানে ফেরান মুস্তাফিজ। মুস্তাফিজ ১৪ ওভার বল করে ৫ টি মেইডেনসহ ৩ উইকেট নেন। আর এর জন্য খরচ করেছেন ৩৪ রান।  আমলাকে লিটন দাসের হাতে তালুবন্দী করেন, পরের বলে ডুমিনিকে এলবিডব্লিউয়ের আবেদন করলে আম্পায়ার নাকচ করেন, অধিনায়ক মুশফিক রিভিউ আবেদন করলে সফলতার মুখ দেখে এই আবেদন। পরের বল ডট হয় এরপরের বলেই মুস্তাফিজের কাটারে ডিককের অফ স্ট্যাম্প উড়ে যায়।  বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৭৩ রান।চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেন ফন জিল ও ডেন এলগার। জুটি ভাঙে ৫৮ রানে। অলরাউন্ডার মাহমুদউল্লাহর বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জিল (৩৪)। জিলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে এলগারের সঙ্গে জুটি বাঁধেন ফাফ ডি প্লেসিস। এই জুটিতে এসেছে ৭৮ রান। স্পিনার তাইজুল ইসলামের বলে উইকেটের পেছেন ক্যাচ দিয়েছেন এলগার। সাজঘরে ফেরার আগে ৪৭ রান করেছেন তিনি। জুটি সঙ্গী আউট হওয়ার পর বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি প্লেসিস। ব্যক্তিগত ৪৮ রানে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন তিনি।