,

রোগীর মৃত্যুর ঘটনায় সদর হাসপাতালে ভাঙচুর, পুলিশসহ আহত ৫

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলয় (০৬) নামের এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যপক ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও এক ছাত্রলীগ নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো. সোহাগ ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলম টিটু।

পুলিশ জানায়, দুপুরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে নিলয় বাড়ির দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণের নিদের্শ দেন। চিকিৎসকের কথামতো রোগীর স্বজনরা শিশুটিকে নিয়ে ঢাকায় যাওয়ার জন্য জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সে উঠেন। কিন্তু অ্যাম্বুল্যান্স চালক হুমায়ূন ঢাকায় যেতে অপরাগতা প্রকাশ করেন। পরে শিশুটিকে অন্য একটি অ্যাম্বুলেন্সে উঠানোর কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা সদর হাসপাতালে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর করে। খবর পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে পুলিশের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষ বাধে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড গুলি ছুড়েছে। হাসপাতালে ভাঙচুরকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ