,

শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা দেবে না সৌদি সরকার

news-image

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশী শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করবে না সৌদি আরব। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী, সৌদি আরবে বিভিন্ন কাজে প্রতিনিয়ত বাংলাদেশী শ্রমিক নিয়োগ বহাল থাকবে। সৌদি সরকারের মুখপাত্র তাইসার আল-মুফাররাজ সোমবার এ তথ্য জানান।

তাইসার আল-মুফাররাজ বলেন, গৃহস্থালি কাজের জন্য বাংলাদেশ শ্রমশক্তি পাঠাতে প্রস্তুত রয়েছে বলে আমাদের জানান হয়েছে। আমরা বাংলাদেশের এ প্রস্তাব সানন্দে গ্রহণ করেছি। এরই মধ্যে সদ্য সমাপ্ত রমজানে বাংলাদেশ থেকে প্রচুর নারী গৃহকর্মী সৌদি আরবে এসেছে এবং তারা কাজ করছে।

তিনি আরও জানান, সৌদি আরবে প্রচুর নারী গৃহকর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী একজন নারী গৃহশ্রমিক প্রতি মাসে কমপক্ষে ৮০০ সৌদি রিয়াল পারিশ্রমিক পেয়ে থাকেন। এ ছাড়া চুক্তি অনুযায়ী, অন্যান্য সুবিধাও পান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা