শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইনাস খালেদা তা্রেক ও একটি আগাম নির্বাচন

news-image

নাশরাত আর্শিয়ানা চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মাফিক সব কিছু ঠিকঠাক থাকলে ও আগামী দিনে তা বাস্তবায় হলে একটি আগাম নির্বাচন করতে চান তিনি। সেই হিসাবে তিনি এখন  থেকেই কাজ করছেন। তিনি চাইছেন তার সরকারের ব্যাপারে এখন যেই সমালোচনা হচ্ছে, নির্বাচিত নয়, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়নি বলে কূটনীতিক মহলে ও বিএনপির সমালোচনা সেটা তিনি শেষ করতে চান।
আর  সেটা করে তিনি পর্যায়ক্রমে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। সেই পথ তৈরি করতে তিনি আগামী বছরের মধ্যেই সেটা শেষ করতে চান। তবে তিনি কোনভাবেই ওই নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে রাখতে চান না। তাদেরকে মাইনাস করতে চাইছেন। তবে এনিয়ে তিনি কোন সমালোচনার মুখে পড়তে চান না। বরং তিনি চাইছেন আদালতের মাধ্যমে তারা অযোগ্য হোক। যেসব অপরাধ করেছেন সেই সব অপরাধের বিচার করেই সেটা করতে চান। এই অভিযোগ বিএনপির।
প্রধানমন্ত্রীর একটি ঘনিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী ২০১৫ সালেই একটি নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু সেটা করতে পারেননি। বিএনপি আন্দোলন করেই সেই পরিকল্পনা সফল করতে দেননি। তাদের সংসদে বসার সুযোগ থাকলেও তারা সেটা হারায়। বিএনপির বাড়বাড়ির কারণে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। বিশেষ করে কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার অফিসের গেট থেকে ফেরত পাঠানোর কারণে তিনি খালেদা জিয়ার সঙ্গে সমঝোতা করার সব আগ্রহ হারান। আর সেই আগ্রহ তিনি ভবিষ্যতেও দেখাতে চান না।
সূত্র জানায়, এতদিন শেখ হাসিনা মনে করতেন তাকে কিছুটা ছাড় দিয়ে হলেও সমঝোতা করতে হবে। সেটা তিনি বার বার করার উদ্যোগ নিয়েছেন। শে হাসিনার সেই নমনীয়তাকে খালেদা জিয়া আমলে নেননি। আরো কঠোর হয়েছেন। চাপ প্রয়োগ করার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি।
এখন খালেদা জিয়া ও তারেক রহমানকে তিনি আর রাজনীতিতে দেখতে চান না। তিনি চাইছেন এই দুইজন বাদে বাংলাদেশের রাজনীতি। খালেদা জিয়ার সঙ্গে সমঝোতা না হওয়া ও তারেক রহমান বার বার বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কথা বলার কারণে ও তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলার কারণে তিনি তাকেও পছন্দ করেন না। আগামী দিনে তারেক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়েরও প্রতিদ্বন্দ্বি হয়ে উঠবেন রাজনীতিতে। সেটা হাসিনা চাইছেন না। তিনি জানান, আগামীতে শে হাসিনা রাজনীতিতে না থাকলেও যাতে তার পুত্রের রাজনীতিতে চলার পথ মসৃণ হয়।
সূত্র জানায়, ২০১৬ সালের শেষ দিকে কিংবা ২০১৭ সালের শুরুতে একটি আগাম নির্বাচন করতে চান শে হাসিনা। ওই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শে হাসিনা নিজেই। এখন যারা সরকারের আছেন তাদের মধ্যে কয়েকজনকে মন্ত্রী করে ও বিএনপির কয়েকজনকে মন্ত্রী করবেন। ২০ দলীয় জোটের কয়েকজন নেতাও ওই মন্ত্রী পরিষদে ঠাই পেতে পারেন।  আর ২০১৩ সালে শে হাসিনা বিএনপিকে যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবেরই বাস্তবায় করতে চেয়েছিলেন। কিন্তু খালেদা তাতে রাজি হননি। তিনি সাবেক উপদেষ্টাদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে এরপর পর নির্বাচন করার জন্য প্রস্তাব দেন। তার সেই প্রস্তাব  অগ্রহণযোগ্য ছিল।
শে হাসিনা এখনও চাইছেন একটি নির্বাচন করতে সেটা তার পুরনো ফর্মুলা অনুযায়ী। তিনি বিএনপিকে নির্বাচনে নিতে চান। সেটা বর্তমান যে বিএনপি আছে সেটা নিয়েই। কিন্তু সেই বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে বিকল্পও উপায়েও নির্বাচন হতে পারে। বিএনপি নির্বাচনে আগামীতে না গেলে তখন বিএনপির যে সব নেতারা মনে করেন বিএনপির নির্বাচনে যাওয়া দরকার ও  সংসদে বিরোধি দলেও থাকা দরকার ওই সব  নেতাদের নিয়ে বিএনপির খন্ডিত অংশ নিয়ে যাতে নির্বাচনে আসে সেই চেষ্টা করবেন।
সূত্র জানায়, সরকার বিএনপিকে আগামী দিনে সংসদে রাখতে চান। যাতে করে তারা বিরোধি দলে বসতে পারেন। আর বসার পর  এখন সরকারের বিরুদ্ধে যে সব কথা বার্তা বলছেন সেগুলো না বলতে পারেন। সেই সঙ্গে বিএনপি এখন বাইরে থাকাতে যে টেনশন আছে সেই টেনশন না থাকে। বিএনপিকে দমন করার জন্য এখন সরকারকে যতটা ব্যতিব্যস্ত থাকতে হয় সেটা করতে চান না। তাছাড়া বিদেশী ও কূটনীতিকরা সরকারের উপর যে চাপ তৈরি করছেন সেটা করতে না পারেন। জাতিসংঘের তরফ থেকেও কোন চাপ না আসে। 
সূত্র জানায়, আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা যাতে নির্বাচনে কোন ধরনের ঝামেলার তৈরি করতে না পারেন সেই জন্য তাদেরকে শুরু থেকেই দমন করা হবে। শেখ হাসিনা কেন্দ্রে থেকে যেসব প্রার্থী দিবেন এর বাইরে যাতে দলের কেউ প্রতিদ্বন্দ্বি হতে না পারেন তা নিশ্চিত করতে চাইছেন। তিনি মনে করছেন, আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী না থাকেন। আর স্বতন্ত্র প্রার্থী দল থেকে বাইরে বের হয়ে না হন। এই জন্য আওয়ামী লীগের যেসব নেতা বিভিন্ন আসনে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন। মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হতে পারেন এই সব নেতাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের একটি তালিকাও করা হচ্ছে। তালিকা সম্পন্ন করার পর এই বছরের মধ্যে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে শেখ হাসিনার উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া হবে। তারা যাতে দল যাকে কেন্দ্র থেকে মনোনয়ন দেন তাদের জন্য কাজ করেন। সেটা করলে ভবিষ্যতে তাদেরকে পুরস্কৃত করা হবে। আর যারা সব কিছুর পরও বিদ্রোহী হওয়ার চেষ্টা করবেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, ৩০০ আসনেই এই রকম প্রার্থী ছাড়াও বিএনপির যে সব নেতারা প্রার্থী হতে পারেন তাদের একটি তালিকা করা হচ্ছে। বিএনপি নির্বাচনে না গেলেও যারা দলের বাইরেও গিয়ে বিদ্রোহী হিসাবে নির্বাচনে অংশ নিতে পারবেন সেই সব নেতাদেরও একটি তালিকা করা হচ্ছে। এই রকম দুই জন করে তালিকা করা হচ্ছে। ওই দুই জনের মধ্য থেকে যে সব আসনগুলো বিএনপির জন্য ছেড়ে দেওয়া হবে সেই সব আসনে প্রার্থী করা হবে। সূত্র জানায়, বিএনপির জনপ্রিয় ও প্রথম সারির নেতাদেরই এই ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরমধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আমানুল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন নেতাদের রাখার চেষ্টা করবেন। তাদের মতো নেতাদের পেলে তাদের মাধ্যমে অন্যান্য নেতাদের নিবেন।
সূত্র জানায়, সরকার চায় কম করে হলেও বিএনপি যাতে ৫০-৭০টি আসন পায়। আর বাকি আসন ১৪ দলীয় জোট পায়। তারা এমন ব্যবস্থা করবে যাতে করে ওই নির্বাচন নিয়ে কোন সমালোচনা না হয়। অবাধ ও নিরেপক্ষ নির্বাচন হয়েছে সেটাই প্রমাণ হয়। আওয়ামী লীগ ৫০-৭০টি আসন ছাড়া অন্য সব ১৪ দলীয় জোটের এমন সব প্রার্থীদের মনোনয়ন দিতে চান যাতে করে তারা জয়ী হতে পারে। দলের ভোটে ভাগাভাগি না হয়।
সূত্র জানায়,  এমনও হতে পারে আগামী সরকার হবে সব দলের প্রতিনিধিদের নিয়ে। বিএনপি বিরোধী দলে থাকলেও তাদের মধ্য থেকে বেশ কয়েকজনকে মন্ত্রী করা হতে পারে। ২০ দলীয় জোটের অন্যান্য দলকেও প্রাধান্য দেওয়া হবে। আর সেটা করে সকল দলের অংশগ্রহণেই দেশের উন্নয়ন করতে চান শেখ হাসিনা। তিনি চান অত্যন্ত কম সময়ের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নীত করে উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে। এই জন্য তিনি উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবেন। আর সেটা সবাইকে নিয়েই।
শেখ হাসিনা এখন দেশের উন্নতি ছাড়া অন্য কোন কিছুই চাইছেন না। তিনি চাইছেন যে কোন ভাবেই হোক বাংলাদেশের উন্নয়ন। সেটা করার জন্য তিনি আরো অনেক ধরনের পরিকল্পনা করছেন।
এদিকে বিএনপির বিপদ আসন্ন। এরপরও কিছুই করতে পারছে না বিপদ আটকানোর জন্য। তারা বসে বসে দেখছেন। ঘটনা ঘটার অপেক্ষা করছেন। এতে বিএনপির বিপদ বাড়ছে।
সূত্র জানায়, একদিকে বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুই শতাধিক নেতাকে নির্বাচনে অযোগ্য  ঘোষিত করা হতে পারে। সেই পরিকল্পনা বাস্তাবায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। বিএনপির সিনিয়র ও মধ্যম সারির নেতাদের একাংশ দিয়ে বিএনপিতে ভাঙ্গন ধরানোর চেষ্টা চলছে, এই জন্য বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে যারা বিএনপি ভাঙ্গার পরিকল্পনা সফল করছেন তাদের সঙ্গে আলোচনাও চলছে, বিএনপিতে যারা ভাঙ্গন ধরাতে পারেন তারা ইতোমধ্যে বিএনপি এখন আর সেই বিএনপি নেই, এই বিএনপি দিয়ে হবে না।
আরো বলছেন, বিএনপিতে জিয়া আদর্শ অনপুস্থিত, সেই আদর্শ ফিরিয়ে আনতে হবে, দলকে পুনর্গঠন করতে হবে এই ধরনের নানা কথাবার্তা বলছেন। আর সেটা বলে তারা দলের ভেতরে নেতাদের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেটা বাড়িয়ে তোলার চেষ্টা করছেন। সেই সঙ্গে তারা আগামী দিনের জন্য হতাশ নেতাদের এক করে আশার আলো দেখাতে চাইছেন। তারা খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিও যে তাদের  ক্ষোভ সেটারও বহি:প্রকাশ ঘটাতে চাইছেন। তারা এখন মাইনাস খালেদা তারেক বিএনপি চায়। সেটা সরকারও চাইছে।
এই ব্যাপারে বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, বিএনপিতে এখন আমরা কখন কি হবে এই সবের কিছুই জানি না। আমাদের সঙ্গে এই সব নিয়ে কোন আলোচনা করা হয় না। যা করা হচ্ছে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, তা ম্যাডাম আর তারেক রহমানই নিচ্ছেন। তারা যে সব সিদ্ধান্ত নিচ্ছেন সব সিদ্ধান্ত আমরা আগে না জানার কারণে ও পরিকল্পনা যথাযথভাবে না করার কারণে মাঠ পর্যায়ে তাদের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।
আসলে এখন বিএনপির নেতা কর্মীদের মধ্যেই এক ধরনের হতাশা চলে এসেছে। দিক নিদের্শনা যথাযথভাবে না থাকায় তারা আসেল কোন দিকে যাবেন সেটাই বুঝতে পারছেন না। কারণ খালেদা ও তারেক ছাড়া কোন নেতা তাদেরকে কোন নির্দেশনা দিতে পারছেন না। আবার ওই সব নেতাদের সঙ্গে তারা কোন যোগাযোগও করছেন না। তারা যোগাযোগ করছেন কেবল তাদের পছন্দের নেতাদের সঙ্গে।
বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, বিএনপি আগামীতে কি করবে এই পরিকল্পনা আমরা কেউ জানি না কেবল দলের দুই জন ছাড়া। কখনো কখনো কয়েকজন নেতা জানেন। এখন এই পরিকল্পনা যদি আগাম না জানানো হয় যে কি করতে হবে দলের জন্য তাহলে কেমন করা হবে। কারণ নেতাদেরও সামনে একটা লক্ষ্য থাকতে হবে।
বিএনপির সূত্র জানায়, দলের স্থায়ী কমিটির সদস্যরা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতাদের মনে এই ধারণা তৈরি হচ্ছে যে এই বিএনপিকে দিয়ে হবে না। এটা দলের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনছে।
সবচেয়ে বড় কথা বিএনপি এখন বিদেশ নির্ভর হয়ে পড়েছে। এতকিছু হওয়ার পরও দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নিয়ে যে দলের প্রধানের বৈঠক করার কথা, দিক নির্দেশনা দেওয়ার কথা সেটা দিচ্ছেন না। উল্টো ছয় সাতমাস পরে দলের সিনিয়র নেতাদের ডেকে সেখানে নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বৈঠক করলেন। কিন্তু কোন দিক নির্দেশনা দিলেন না। মনে হলো সিনিয়র নেতাদের গালমন্দ করার জন্যই ডেকেছেন। যারা ভুল করছেন তাদের সমালোচনা করলেই ওই সব নেতাকে খালেদার তোপের মুখে পড়তে হচ্ছে। কিন্তু বিএনপিকে যে লক্ষ্যহীন চলছে সেটা নিয়ে আলোচনা করছেন না।
এখন বিএনপিতে এমন হয়েছে মা ও ছেলে তাদের আধিপত্য এমনভাবে কায়েম করেছেন। যেন সবাই তাদের কথা বিনাবাক্যে মানতে বাধ্য। তারা যা বলবেন তাই হবে। সিনিয়র নেতাদের কোন মতামতের দরকার হবে না। অন্যকারো কোন মত দরকার নেই।
তিনি বলেন, বিএনপি জানে যে কোন ভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিবেন না। এটা বিএনপি ২০ বছর নির্বাচনের বাইরে থাকলেও না। তিনি তার অধিনেই নির্বাচন দিবেন। কিন্তু বিএনপি মনে করছে জাতিসংঘ ও বিদেশিদের মাধ্যমে হাসিনার উপর চাপ তৈরি করে তাকে দিয়ে নির্বাচন করাবেন নিদর্লীয় সরকারের অধিনে। কিন্তু সেটা আসলে সম্ভব হবে না। কারণ এই জন্য যে চাপ দরকার তা বিএনপি করতে পারছে না।
তিনি বলেন, একমাত্র জনগণের দিক থেকে সরকারের উপর চাপ তৈরি  করা গেলেই †শখ হাসিনা তার সিদ্ধান্ত পরিবর্তন কথা ভাবতে পারেন নাহলে কোন বিদেশির কোন কথাই শুনবেন না। এটা বিএনপি জানার পরও এটাকে মাথায় রেখে পরিকল্পনা করছে না। সরকারের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছেন না।
বরং যেটা শেখ হাসিনা করবেন না, সেটাই করানোর জন্য চেষ্টা করছেন। তিনি বলেন, এই আন্দোলন সফল হবে না।
এদিকে বিএনপির এই লক্ষ্যহীন চলার কারণে নেতা কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। তারা ক্ষমতার বাইরে ও সংসদের বাইরে যাওয়ার বিষয়টি ভালভাবে নিতে পারছেন না। এই জন্য তারা খালেদা ও তারেকের ভুল সিদ্ধান্তকেই দায়ী করেন। তবে তারা প্রকাশ্যে এই সব কথা বলতে পারেন না। কারণ সেটা করলেই তারা খড়গের শিকার হবেন।
তাদের মতে, আমরা এর আগে বিরোধী দলে থাকতেও ভাল ছিলাম। সরকার নেতাদের নামে এত মামলা দিতে পারতো না। এত নির্যাতন করতে পারতো না। এবারও যদি আমরা বিরোধি দলে হলেও থাকতাম তাহলে এত খারাপ অবস্থা এখন হতো না। কিন্তু সংসদের বাইরে যাওয়াটা ঠিক হয়নি। এটা দলীয় প্রধান ও অন্যান্য যারা দলের নীতি নির্ধারণ করছেন তাদেরকে বুঝতে হবে।
এদিকে সূত্র জানায়, বিএনপি অক্টোবরে কাউন্সিল করতে চায়। এরপর শীত মৌসুমে আবারও আন্দোলন করতে চায়। এই জন্য যে পরিকল্পনা প্রয়োজন সেটাও ওইভাবে হচ্ছে না। মাঠের নেতারা এই ব্যাপারে এখনও অন্ধকারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার ইফতার রাজনীতি করেছেন। বিভিন্ন দলে ইফতার দাওয়াতে গেছেন। সরকারের বিরুদ্ধে কথা বলেছেন।
তিনি তা করলেও এখনও পর্যন্ত তার ২০ দলীয় †জাটের শরিক †নতাদের সঙ্গে বৈ?ক করেননি। তাদের †কান মতামতও †নননি, আগামী দিনে  কি করা প্রয়োজন এই প্রসঙ্গে। তারা কিছুই জানে না আগামী দিনে কি হবে। তাদেরকে কি করতে হবে। বিএনপি †জাটের †নতাদের এখন আর গুরুত্ব দিচ্ছে না। মনে করছেন তারা †যটা বলবেন †সটাই হবে। প্রকৃত পক্ষে †সটাও হচ্ছে না।
এই ব্যাপারে ২০ দলীয় জোটের একটি দলের প্রধান বলেন, আমরা খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা করছি। কিন্তু তিনি কি করবেন সেটা কিছুই জানি না। কি করতে হবে তাও বলেন। এখন আমরা অপেক্ষা করছি তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। তাতো বলছেন না। তাকেতো এটা বুঝতে হবে জোটের দলগুলোর এককভাবে বড় ধরনের আন্দোলন করার ক্ষমতা নেই। তাই সেই ভাবে পরিকল্পনা করতে হবে। সেটাতো হচ্ছে না।
সূত্র জানায়, বিএনপি এখন নিজের লক্ষ্য পূরণের চেয়ে এটাই দেখাতে ব্যস্ত সরকার তাদের প্রতি অমানবিক আচরণ করছে। সরকার তাদেরকে মাইনাস করতে চাইছে আর এটাও বলছে সরকার বিএনপির ভাঙ্গন ধরাতে চাইছে। কিন্তু এই সব সরকার করলে তা প্রতিহত করার জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার তা প্রতিহত করার জন্য কি করা দরকার এর কোন কিছুই হচ্ছে না। সরকারের সব পরিকল্পনা জানার পরও খালেদা আর তারেক কিছুই করতে পারছেন না। তারা অপেক্ষা করছেন সেই পরিস্থিতির জন্য। নেতারা এই কারণে হতাশ।
সূত্র জানায়, বিএনপিতে একটি ভাঙ্গন ক্রমশ: আসন্ন হয়ে পড়ছে। বঞ্চিত, ত্যাগী, ও যেসব নেতার যে সম্মান পাওয়ার কথা ছিল তা না পাওয়া, দলে বঞ্চনার শিকার হওয়া ও বিএনপি এই অবস্থায় হতাশা তারা বিএনপিতে পরিবর্তন আনতে চান এবং আগামী দিনে নির্বাচনে যেতে চান। ওই অংশটাকে সরকার উৎসাহিত করতে চায়। সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাইছে না। বরং মাইনাস খালেদা তারেক বিএনপি চাইছে। আর সেই বিএনপিকে নির্বাচনে নিয়ে তাদেরকে বিরোধী  দলের আসনেও বসাতে চাইছে। কিন্তু খালেদা জিয়া এত কিছু জানার পরও কিছুই করতে পারছেন না। বেগম খালেদা জিয়া তার দলকে সবচেয়ে জনপ্রিয় বলে দাবি করলেও আসলে সেটা হবে না। কারণ তিনি ভাল করেই জানেন যে কোন কারণেই হোক না কেন বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই। নির্বাচন হলে ভোটের ক্ষেত্রে তারা চমক দেখাতে পারেন তবে সেটাও নির্ভর করবে নির্বাচন নিরপেক্ষ ও গ্রহনযোগ্য ও সুষ্ঠু হচ্ছে কিনা এর উপর।
বিএনপির একটি সূত্র জানায়, বিএনপি মনে করে বিদেশিরা এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। সেটা হবে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া এর আগে মনে করেছেন তাকে বিদেশীরা ক্ষমতায় বসিয়ে দিবে। এবার তাই মনে করছেন আসলে এটা কখনো সম্ভব হবে না। জনগণই বিএনপিকে চায় না। এই কারণে বিএনপির পাশে তারা নেই। বিএনপি সরকারের ভাঙ্গার দরকার হবে না। তবে বিদেশিদের তরফ থেকে চাপ আছে। এখন এটা অনেকটাই প্রকাশ্যে হচ্ছে না। গোপনেই হচ্ছে। ঈদে বিএনপি নেতা মঈন খান বিভিন্ন কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।
চেয়ারপারসন ও তার ছেলে তারেক যা করছেন তাতে বিএনপি নেতারাই দল ছেড়ে বাইরে বের হয়ে যেতে বাধ্য হবেন। সরকারের অনেক কাজ আছে। বিএনপি নিয়ে সময় নষ্ট করার মতো সময় নেই। বিএনপিতেতো আসলে জিয়ার আদর্শ নেই সেটাতো বিএনপির সিনিয়র নেতারাই বলছেন। সেখানে সরকারেরতো কিছু বলার নেই। নেতারাও দেখছেন খালেদা ও তারেকের ভুলে বিএনপির কত বড় ক্ষতি হচ্ছে। তারা সেই ক্ষতি মেনে নিতে পারেননি।
আসলে সংসদের বাইরে থেকে বিএনপির কি লাভ হয়েছে সেটা বিএনপির ত্যাগী নেতারা বুঝেন না। কেবল লাভ দেখেন খালেদা জিয়া ও তারেক রহমান। তারা কোন আন্দোলনে সফল হতে পারছেন না। এরপরও সরকারের উপর চাপ তৈরি করছেন বলেই সফল হয়েছেন মনে করছেন। আত্মতৃপ্তির ঢেকুর গিলছেন। জানুয়ারী থেকে মার্চ এই তিন মাস আন্দোলন করে তারা দেশে জানমাল সম্পদ নষ্ট করা ছাড়া ও আর অর্থনীতির ক্ষতি করা ছাড়া কি করতে পেরেছে। তারপরও অবুঝের মতো এইগুলো করছে। তারা দেশ প্রেমের কথা বলে দেশের ক্ষতি করছে।  আসলে সরকার ওই সব চাপ বিবেচনায় করছে না।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য টাকা চেয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি ঈদের পরেই ওই টাকা পেয়ে যাবেন বলে আশা করছেন।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আমার পরিকল্পনা হচ্ছে সাতটি বিভাগে সাতটি বিশেষ আদালত গঠন করা। সাতটি ট্রাইব্যুনাল হবে সাতটি বিভাগে। সাতটি বিভাগীয় পর্যায়ে সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতার ঘটনা সহ এই ধরনের বিশেষ বিশেষ মামলার নিস্পত্তি হবে।
তিনি বলেন, এরমধ্যে ঢাকায় একটি বিশেষ ট্রাইব্যুনাল হবে। ওই বিশেষ ট্রাইব্যুনালে খালেদা জিয়ার বিচার করা হবে। সেই সঙ্গে বিএনপির অন্যান্য নেতা কর্মী যারা দেশে আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য ও পেট্রোল বোমা হামলা থেকে অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড করেছেন সেই সব মামলার বিচার হবে। কেবল ওই আদালতে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বিচার হবে বিষয়টি তা নয়  এই সংক্রান্ত সকল বিশেষ মামলাগুলো গুরুত্ব বিবেচনা করেই এই আদালতে বিচার হবে।
তিনি বলেন, এই বিচারাদালত গঠন করার জন্য এখন টাকাই প্রয়োজন। ওই টাকা এখনও পাইনি। আমি অর্থমন্ত্রীর কাছে টাকা চেয়েছি। দেখি এখন তিনি কবে টাকা দেন। তিনি যত দ্রুত টাকা দিবেন তত দ্রুত আদালত গঠন করে কাজ শুরু করতে পারবো। বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে যারা এই ধরনের কাজ করেছেন তাদেরও বিচার করতে পারবো।
তিনি বলেন, আমি অর্থ পাওয়ার জন্য চেষ্টা করছি। সেই অর্থ তিনি দিবেনও কিন্তু সময় নিচ্ছেন। অন্যান্য প্রক্রিয়া চলছে।
এদিকে অভিযোগ উঠেছে, সরকার বিএনপি চেয়ারপারসন সহ আরো বিভিন্ন নেতাদের আগামী নির্বাচনে অযোগ্য করার পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার অংশ হিসাবেই তাদের বিচার করতে চাইছে। কমপক্ষে দুই বছরের শাস্তি নিশ্চিত করতে চাইছে। সরকারের এই পরিকল্পনা সফল হবে না বলেও বিএনপি হুঁশিয়ারী উচ্চারণ করে আসছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে বলেছেন, সরকার বিএনপি চেয়ারপারসনকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করলে ও রাজনৈতিক প্রতিহিংসাবশত: বিচার করে শাস্তি দিলে তা প্রতিহত করা হবে। দেশের মানুষও এটা মেনে নিবে না।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন সহ বিএনপির প্রায় দুই শতাধিক প্রথম সারির নেতার বিরুদ্ধে পেট্রোল বোমা হামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে সারাদেশে বিভিন্ন থানায় মামলা হয়েছে। ওই সব মামলায় ইতোমধ্যে চার্জশিট জমা দেওয়া শুরু হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের আগেই এগুলোতে চার্জ গঠন করা হতে পারে। চার্জ গঠন করে এরপর তাদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে। সেই কাজটি তরান্বিত করার জন্য আইন মন্ত্রণালয় সব ধরনের উদ্যোগ নিয়েছে। আগামী ২৩ জুলাই তার বিরুদ্ধে দুদকের দুই মামলার শুনানীর দিন ধার্য রয়েছে। এখন সরকার তার ব্যাপারে হার্ডলাইনে যাবে।
সূত্র জানায়, এই পরিকল্পনা সফল করার সব পথ তৈরি হলে আগামী বছর সব দলের অংশগ্রহণে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। আর কোন কারণে যদি খালেদা ওতারেককে বিচারের মাধ্যমে মাইনাস করা ও নির্বাচনে অযোগ্য করা সম্ভব না হয় তাহলে নির্বাচন আরও বিলম্ব হতে পারে। তাদের সঙ্গে সঙ্গে বাদ পড়বেন বিএনপির যেসব নেতা নির্বাচনে যেতে চান তাদেরকে যারা বাঁধা দিতে চান কিংবা নিদর্লীয় সরকারের অধিনে নির্বাচন করতে চান। যারা খালেদা জিয়া ও তারেক রহমানের কথা বাইরে কোন কাজ করেন না। সূত্র জানায়, রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সম্পাদনা : রাশিদ