,

আমির খানকে কাঁদিয়ে ছাড়লেন সলমন!

news-image

আমির খানকে কাঁদিয়ে ছাড়লেন সলমন! এও সম্ভব! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খামোখা কাঁদতে যাবেন কেন? কারণ লুকিয়ে আছে ‘বজরঙ্গি ভাইজান’-এর মধ্যে। প্রথম তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে যে ছবি। সেখানে সল্লু মিঞার অভিনয় দেখে চোখে জল এসে গিয়েছিল আমিরের।

ইদের রাতে আমিরের জন্য ‘বজরঙ্গি ভাইজান’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন দাবাং খান। সপরিবারে সিনেমা হল থেকে বেরিয়ে আমির টুইট করেন, ‘‘এই মাত্র বজরঙ্গি ভাইজান দেখলাম। অসাধারণ। এটাই সলমনের সেরা ছবি’’। সলমন-করিনা অভিনীত এই কমেডি-ড্রামা নিয়ে রীতিমতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘পিকে’।

 

 

 

রবিবার পর্যন্ত বক্স অফিসে ‘বজরঙ্গি ভাইজান’-এর মোট ব্যবসা ১০২ কোটি ৬০ লক্ষ টাকা। মুক্তির পর প্রথম দিন ছবিটি ২৭ কোটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিন অর্থাত্ শনিবার এই ছবির ব্যবসা ৩৬ কোটি ৬০ লক্ষ টাকা। রবিবার ‘বজরঙ্গি ভাইজান’ ৩৮ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যবসা করেছে। হিসেব বলছে, এই ছবির হাত ধরে প্রথম উইকএন্ডে নিজের অন্যান্য ছবির ব্যবসাকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছেন সলমন খান।

ছবিতে, এক মূক পাক শিশুকে তার দেশে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেন সলমন।  সেই মূক পাক শিশুর ভূমিকায় হর্ষালি মালহোত্রর অভিনয়েও মুগ্ধ আমির। চিত্রনাট্যের প্রশংসা করে পরিচালক কবীর খানকেও বাহবা দিয়েছেন তিনি।

প্রথম উইকএন্ডে বক্স অফিসে কার দৌড় কতটা

বজরঙ্গি ভাইজান ১০১ কোটি
ধুম ৩ ৯৭ কোটি
হ্যাপি নিউ ইয়ার ৯৪ কোটি
পিকে  ৯৪ কোটি
চেন্নাই এক্সপ্রেস ৯৩ কোটি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে