বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের জন্য যারা ঈদ করেন না….

news-image

ডেস্ক রির্পোট ঈদে অন্যের খবর জানিয়েই সময় কাটে গণমাধ্যমের অনেক কর্মীর। রেডিও, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা চব্বিশ ঘণ্টায় নিয়োজিত থাকেন সংবাদ পরিবেশনে। ঈদ বা অন্য কোনো উৎসবে অনেকেরই ফুরসত মেলে না বন্ধু-স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার। মন খারাপ হলেও অভ্যস্ত সংবাদ ভুবনে কর্মব্যস্ততার মাঝেই নিরলস পেশাগত দায়িত্ব পালন করে যান তারা।
ঈদের আনন্দের খবর টেলিভিশন স্ক্রিন, ইন্টারনেট কিংবা শব্দ তরঙ্গে মানুষের কাছে পৌঁছে দেন যে গণমাধ্যমকর্মীরা দেখা যায় নিজের পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সঙ্গী হতে পারেন না তারাই। কখনো হাসিমুখে কখন মন খারাপ চেপে অনিবার্য নিয়তির মতো মেনে নেন পেশাগত দায়িত্ব। সামাজিক যোগাযোগে ঈদে কর্মব্যস্ততার সেলফি তুলে কিংবা ল্যাপটপের কিবোর্ডে হাত রেখে মোবাইলে বন্ধু-পরিজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সময় কাটছে তাদের।
চ্যানেল ২৪ এর রিপোর্টার শামিমা সুলতানা বলেন, ‘আমি সারাদিন ঘুরে ঘুরে অন্য পেশায় যারা কাজ করছেন তাদের ছুটি না পাওয়ার কষ্টটা নিউজে তুলে ধরছি। কিন্তু নিজের কথাটা বলার কোথাও জায়গা নেই।’
‘দিন শেষে পরিবারের কাছে গিয়ে তাদের যে শুকনা মুখটা দেখব, সেটা মেনে নেওয়ার নয়,’ যোগ করেন তিনি।
অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার মো. ইসমাইল হোসেন ঈদের দিন কাজ করছেন অফিসে। তার বাড়ি রংপুরে, সেখানেই থাকেন মা-বাবাসহ পুরো পরিবার।
প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘কাউকে না কাউকে তো কাজ করতে হবে। না হয় আমি কাজ করে অন্য সহকর্মীর পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সুযোগ করে দিলাম। এ সব উপলব্ধি করে কাজটাকে আর অপছন্দনীয় লাগে না, মনেও কষ্ট থাকে না।’
রেডিও আমার’র সংবাদকর্মী কামরুল হাসনাত বলেন, ‘পেশাগত কারণে এমনিতেই প্রতিদিন আমাদের বেশিটা সময় কাটে সহকর্মীদের সাথে। আজও ঈদের দিনেও তার ব্যতিক্রম নয়। সকালটা আজ ব্যতিক্রম না হলেও দিনটা ব্যতিক্রম।’
যমুনা টেলিভিশনের রিপোর্টার মনিরুল ইসলাম বলেন, ‘উৎসবের কারণে স্বাভাবিকভাবেই আমাদের কাজ বেড়ে যায়। যে জন্য ঈদের দিনেও অফিস করতে হচ্ছে।’
তিনি বলেন, ‘যখন দেখি মানুষ সুন্দরভাবে বাড়ি যেতে পারছেন, পরিবারের সঙ্গে আনন্দে ঈদ করতে পারছেন এটাই ভাল লাগার জায়গা। পেশা জীবনে এখন এই কাজের মধ্যেই আনন্দ খুঁজে নিতে হচ্ছে। তবে পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার কষ্টটা থেকেই যায়।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে