,

রাজনের বাড়ি ঈদ আনন্দহীন

news-image

নির্মমভাবে খুন হওয়া সিলেটের শিশু সামিউল আলম রাজনের বাড়ি জুড়ে শুধুই বেদনা। ছেলেকে হারিয়ে মা হয়েছেন বাকরুদ্ধ, বাবা অসুস্থ।
ঈদের দিন শনিবার বেলা ১টায় নিহত রাজনের গ্রামের বাড়িতে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
রাজনের বাড়ি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে।
সরেজমিনে রাজনের বাড়িতে দেখা যায়, ফ্যাল ফ্যাল করে এদিক-ওদিক তাকাচ্ছেন রাজনের মা লুবনা আক্তার। যেন খুঁজে ফিরছেন হারানো মানিক রাজনকে। তার পাশে রয়েছেন আরো কজন নারী। তারা রাজনের মাকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু কিছুতেই কি শান্তি ফেরে তার মনে? ছেলে হারিয়ে বেঁচে তো আছেন এই মা, কিন্তু তার দেহে প্রাণ যেন নেই।
রাজনের নাম শুনলেই কেঁদে উঠছেন তিনি। ঈদের দিন রাজন কীভাবে চলাফেরা করতো, কী খাবার পছন্দ করতো জানতে চাইলে ছেলে সম্পর্কে কিছু বলতে চাননি লুবনা। হাউমাউ করে কেঁদে উঠে তিনি বলেন, ‘আমার বুকের ধন রাজনকে যারা মেরেছে তাদের বিচাই চাই, বিচার চাই। আমি তাদের ফাঁসি চাই, আমার ছেলেকে যেভাবে মেরেছে ঠিক সেইভাবে তাদের মৃত্যু দেখতে চাই।’
এ সময় রাজনের ছোট ভাই সাজন মায়ের পাশে চুপচাপ দাঁড়িয়ে ছিল। ভাইকে হারিয়ে ঈদের আনন্দ ভুলে গেছে ছোট্ট এই ছেলেটিও।
রাজনদের বাসায় তার মা ও ভাইকে পাওয়া গেলেও বাবাকে সেখানে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেল ছেলে হারানো বাবা আজিজুর রহমান অসুস্থ। তাই তাকে নিজের ঘর থেকে অনত্র সরিয়ে নেয়া হয়েছে। রাজনের চাচার বাসায় তিনি ছিলেন। রাজনের নাম শুনলেও তিনি কেঁদে উঠছেন।
রাজনের মেজ চাচা শহিদুর রহমান বলেন, ‘রাজন হত্যার পর থেকেই তার ভাই আজিজ ভেঙে পড়েছেন। গত ১৪ জুলাই তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করাও হয়েছিল। তখন ডাক্তার বলেছে- তার (রাজনের বাবা) পাশে কেউ রাজন সম্পর্কে কিছু না বলার জন্য।’
পরে অবশ্য তিনি এই প্রতিবেদকে রাজনের বাবার কাছে নিয়ে যান। সদ্য ছেলে হারানো এই বাবা যেন কাঁদতে কাঁদতে তার চোখের সমস্ত জল শুকিয়ে ফেলেছেন। নিদ্রাহীনতা আর কান্নায় রক্তবর্ণ ধারণ করেছে তার চোখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে