,

মুসল্লিদের বরণ করে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ্ মাঠ

news-image

আমিরজাদা চৌধুরী : আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদের জামাতে মুসল্লিদের বরণ করে নিতে প্রস্তুত ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ্ মাঠ। জেলার সবচেয়ে বড় এ ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শনিবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও ঈদগাহ্ মাঠ পরিচালনা কমিটি। এছাড়া জেলা শহরের ট্যাঙ্কেরপাড়, শেরপুর, মুন্সেফপাড়া, বিজেশ্বরসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলা ঈদগাহ্ মাঠে নামাজ আদায়ের আমাদের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে একই সময়ে জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে জেলা ঈদগাহ্ মাঠসহ জেলাজুড়ে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
এব্যাপারে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঈদের দিন সকাল থেকেই পুলিশের মোবাইল পেট্রল টিম, স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে পুলিশ এবং র‌্যাব সদস্যরা মোতায়েন ছিল।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা