,

অসুস্থ রেলমন্ত্রী সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি

news-image

পেটে আলসারের কারণে রক্তক্ষরণ হওয়ায় রেলপথমন্ত্রী মজিবুল হককে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার ভোররাত ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে মন্ত্রীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম জানান, আলসারের কারণে রক্তক্ষরণ হওয়ায় মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া তার রক্তচাপ ও ডায়াবেটিস ও বেড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। এরপর সিএমএইচের চিকিৎসকদের পরামর্শে মন্ত্রীকে শনিবার সকাল ৫টায় সিঙ্গাপুর পাঠানো হয়েছে। মন্ত্রীর সঙ্গে স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও একান্ত সচিব কিবরিয়া মজুমদার রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা