,

পরিবারের কেউ-ই বিয়ের জন্যে চাপ দেন না : সালমান

news-image

একটা প্রশ্নই সালমানের দিকে ধেয়ে এসেছে সবচেয়ে বেশি, 'আপনি বিয়ে করছেন কবে?' বিভিন্ন সময় এটা সেটা বলে বহু দিন পার করে দিলেন। কিন্তু এখনো সাল্লুর মধ্যে বিয়ের কোনো লক্ষণ নেই। যখন তার অসংখ্য ভক্ত তারকার বিয়ের চিন্তা নিয়ে পেরেশান তখন সালমান জানালেন তার ঘরের কথা। বললেন, 'আমার পরিবারের কেউ কখনো আমাকে বিয়ের জন্যে চাপ দেন না'। বিগ এফএম রেডিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানালেন সালমান।

বিয়ের জন্যে পরিবারের পক্ষ থেকে কোনো আলটিমেটাম আসেনি? এমন প্রশ্নের জবাবে দাবাং খান বলেন, 'আমাকে আরো এগিয়ে যেতে আলটিমেটাম দিয়েছে পরিবার। কিন্তু বিয়ের জন্যে দেয়নি'।

এখন পর্যন্ত বিয়ের বিষয়ে মনস্থির করেননি বলেই জানান সালমান। তিনি আরো বলেন, 'আজ আমার মনে হবে, আমি পারিবারিকভাবে আয়োজিত বিয়ের জন্যে প্রস্তুত। কিন্তু কালই বলবো, এতে রাজি নই। তার পর দিন অন্যকোনো উত্তর পাবেন আমার কাছ থেকে'।

বাবা সালিম খানকেও প্রশ্ন করা হয় ছেলের বিয়ের বিষয়ে। তিনি জানান, ওর বিয়ের বিষয়ে একমাত্র খোদাই বলতে পারেন।

বিয়ের পথে পা না বাড়ালেও প্রেমের বিষয়ে এগিয়ে এই হার্টথ্রব। সঙ্গিতা বিজলানি থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ পর্যন্ত আরো বহু বলিউড তারকা সালমানের প্রেমিকা ছিলেন।

এখন 'বজরঙ্গি ভাইজান' ছবিটি নিয়ে ব্যাপক ব্যস্ত সালমান। কবির খানের পরিচালনায় এ ছবিতে আছেন কারিনা কাপুর খান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিতে তারা শোনাবেন সেই কাহিনী, যখন একজন পুরুষ একটি বোবা-কালা মেয়েকে পাকিস্তানে নিজ বাড়িতে ফিরিয়ে দিতে যাওয়ার সময় তার ভালোবাসা খুঁজে পান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে