,

বাজিরাও মাস্তানি: প্রেম না যুদ্ধের বয়ান!

news-image

'গোলিও কি রাসলিলা রাম-লিলা'র পর আবারও এক প্রেমকাহিনি নিয়ে হাজির হওয়ার কথা ছিল সঞ্জয় লিলা বানসালির। মারাঠি সেনানায়ক বাজিরাও আর তার দ্বিতীয় স্ত্রী মাস্তানির ঐতিহাসিক প্রেমের গল্প পর্দায় রূপায়নের কথা রানভির সিং আর দিপিকা পাড়ুকোনের। কিন্তু সিনেমাটির সদ্য প্রকাশিত ট্রেইলারে মিললো অন্য আভাস।
প্রায় তিন মিনিটের ট্রেইলারে সবটুকু আলো কেড়ে নিয়েছেন যোদ্ধারূপী দিপিকা। তার সুনিপুণ তীর ছোড়া, তলোয়ারের ধার পরখ কিংবা শিশু কোলে নিয়ে তলোয়ারবাজী রোমাঞ্চিত করবেই। 

অন্যদিকে সিনেমায় বাজিরাওয়ে প্রথম স্ত্রী কাশিবাঈয়ের চরিত্র রূপদানকারী প্রিয়াঙ্কাকে দেখা গেল উচ্ছ্বল, কমনীয়া এক গৃহবধূর রূপে।

বাজিরাও চরিত্রটিতে অভিনয়ের জন্য কম ঝক্কি পোহাতে হয়নি রানভির সিংকে। নিজের ঢেউ খেলানো চুলের বিসর্জন দিয়েছেন, নানা কসরত করতে গিয়ে আহত হয়েছেন। তবে তার পরিশ্রম যে সার্থক হয়েছে তার প্রমাণ মিলেছে ট্রেইলারেই।

পুরো ট্রেইলারে যুদ্ধ আর সংঘাতের নানা ঝলক শেষে শোনা গেছে কেবল একটি লাইন—‘বাজিরাও মাস্তানির সঙ্গে প্রেম করেছে, ফুর্তি নয়।’ সিনেমার ট্যাগলাইনেও বলা হচ্ছে, এক যোদ্ধার প্রেমকাহিনি। 

১৫ জুলাই পোস্টার প্রকাশের এক দিন পর টুইটারে সিনেমাটির টিজার ট্রেইলার প্রকাশ করে প্রযোজনা সংস্থা ইরস নাও।

চলতি বছরের ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘বাজিরাও মাস্তানি’। সিনেমাটিকে টক্কর দিতে হবে রোহিত শেঠির ‘দিলওয়ালে’র সঙ্গে, যার মাধ্যমে পাঁ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান-কাজল জুটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে