,

হালকা বৃষ্টিতে কাটাতে হতে পারে ঈদের দিন

news-image

এবার বর্ষাকালে ঈদ, তাই বৃষ্টিতে ভিজতে হতেই পারে। মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি মাথায় নিয়েই এবার ঈদের দিন কাটাতে হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ৩০ রোজা পূর্ণ হলে ঈদ হবে পরের দিন রোববার। শনিবার সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার আবহাওয়া কিছুটা ভালো হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঈদের দিন দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টি এবং ঢাকায় সামান্য বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক শাহ আলম বলেন, বৃষ্টিপাত ছাড়া এবার ঈদ হবে না। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া উপকূলীয় অঞ্চলের কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ও ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ