,

বিড়ম্বনার মুখোমুখি লোপেজ

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যেই পড়েছেন সংগীত তারকা জেনিফার লোপেজ। কারণ তার ওপর মারাত্মক ক্ষেপে আছেন জেনিফার গার্নার । এমনিতেই বেন অ্যাফ্লেকের সঙ্গে ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কারণে সময়টা ভাল যাচ্ছে না হলিউডের এই অভিনেত্রীর। তার ওপর এই ছাড়াছাড়ির কথা নাকি লোপেজ জনে জনে বলে বেড়াচ্ছেন। এ কারণে তার ওপর ভীষণ ক্ষিপ্ত ৪৩ বছর বয়সী গার্নার। নানা আজেবাজে মন্তব্য তিনি করে বেড়াচ্ছেন লোপেজ সম্পর্কে। আর এ কারণে প্রায়শই বিড়ম্বনার মুখোমুখি  হচ্ছেন লোপেজ। ২০০২ সালে লোপেজকে বিয়ে করেছিলেন বেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ হয়। ২০০৫ সালের ২৯শে জুন গার্নারকে বিয়ে করেন অ্যাফ্লেক। একটি সূত্র জানায়, ৪৫ বছর বয়সী এই মার্কিন গায়িকাকে হিংসাত্মক নারী মনে করেন  জেনিফার গার্নার। লোপেজ এখন স্বামীকে হারানোর প্রতিশোধ নিচ্ছেন বলে মনে করছেন তিনি। এবারের অস্কার অনুষ্ঠানে ৪২ বছর বয়সী বেন আর লোপেজের মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে। এরপর দু’জনে ই-মেইলে নিয়মিত যোগাযোগ করতেন। এটা মোটেও পছন্দ হতো না গার্নারের। তবে বেন এবং লোপেজ দু’জনেই এসব অস্বীকার করেছেন। উল্লেখ্য, বেন অ্যাফ্লেক ও  জেনিফার লোপেজের সংসারে কোনো সন্তান নেই। তবে জেনিফার গার্নারের সঙ্গে বেনের তিন সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা