,

কসবায় জমি থেকে যুবকের লাশ উদ্ধার

news-image

শেখ মো. কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জমি থেকে গতকাল বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে; কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জমিতে পানির মধ্যে স্থানীয় লোকজন মাছ ধরতে গিয়ে একটি লাশ জমির পানিতে ভেসে থাকতে দেখেন। পরে  পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ বলেন; বিলের জমির পানিতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। লাশটির অনেক দিন হয়ে যাওয়ায় পচেঁ-গলে গেছে। সুরোতহাল করা যাচ্ছে না। লাশটির ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা