,

বিশ্বমিডিয়ায় টাইগারদের প্রশংসা

news-image

ক্রীড়া ডেস্ক : প্রশংসার ফল্গুধারা চলছে সেই বিশ্বকাপ থেকে। যেখানে কোয়ার্টার ফাইনালে উঠে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাওয়াশ। বিশ্বমিডিয়ায় রোল ওঠে বাংলাদেশকে নিয়ে। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পরও একই চিত্র। মাশরাফিদের নিয়ে স্তুতির পাহাড়। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পরও থেমে নেই প্রশংসার জয়গান। ভারতীয় গনমাধ্যমসহ বিশ্ব মিডিয়ায় এখন ভীষণ আলোচিত বাংলাদেশের ক্রিকেট। প্রশংসার বৃষ্টিতে সিক্ত হচ্ছে টিম টাইগার্স।

ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার একাধিক স্টোরি ছাপিয়েছে। লিড নিউজের শিরোনাম, ‘আফ্রিকান সিংহও বিধ্বস্ত, বিশ্ব ক্রিকেটে ব্যাঘ্রগর্জন।’ পরের নিউজের শিরোনাম, ‘প্রতিভার কোহিনূরের ছটায় বিশ্বজুড়ে এখন বাঘের ডাক’। সমর্থকদের উল্লাস নিয়ে ছাপানো আরও একটি নিউজের শিরোনাম, ‘সিরিজ জিতে রাতভর রাজপথে বিজয়োল্লাস’।

তবে সবচেয়ে মজার শিরোনাম দিয়েছে আইবিএনলাইভ। সংবাদমাধ্যমটির হেডলাইনটি এমন, ‘যা হওয়ার তাই হয়েছে’ (অ্যাজ ইট হ্যাপেন্ড)।

ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি বলেছে, ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে টানা চতুর্থ সিরিজ জয়। ইয়াহু নিউজ লিখেছে, তৃতীয় ওডিআইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-১ এ সিরিজ জয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম, ‘দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা চতুর্থ শিরোপা জয়।’

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর শিরোনাম বেশ কাব্যিক, ‘বাংলাদেশের তোজোদ্দীপ্ত সিরিজ জয়।’

ভারতের অনলাইন পোর্টাল কলকাতা ২৪/৭ লিখিয়েছে, ‘প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ’। আরেকটি খবরের শিরোনাম, ‘পাকিস্তান ও ভারতকে হারিয়ে আত্ববিশ্বাস বেড়েছে বাংলাদেশের’। মূল নিউজের শিরোনাম, ‘সিরিজ জয়ের দিন রেকর্ডের ফুলঝুড়ি টাইগারদের’।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘বাংলাদেশের এই সাফল্য কোন ফ্লুক নয়’। পাকিস্তানের শীর্ষসারির দৈনিক ডন পত্রিকা লিখেছে, ‘প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের’।

সব মিলিয়ে টাইগারদের গুনকীর্তন এখন সব জায়গায়। সাফল্যের এই ধারা বজায় থাকুক আগামী দিগুলোতেও, এই কামনা দেশের কোটি কোটি ভক্ত-সমর্থকদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা