,

কাল চাঁদ দেখা গেলে শনিবার ঈদ

news-image

আগামীকাল শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার ঈদুল ফিতর। তা না হলে রোববার মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠবে সন্দেহ নেই। একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর। সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। রাজধানীসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

ঈদ উৎসবকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার ১৪৩৬ হিজরি সনের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য অগণিত মুসলিম আকাশের দিকে তাকিয়ে থাকবেন। মুসলিম বিশ্বে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য একসঙ্গে নামাজ আদায় করতে শিশু, তরুণ, বৃদ্ধ সবাই শামিল হবেন ঈদগাহ ময়দানে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করবেন একে অপরের সঙ্গে। দোয়া ও মোনাজাত করবেন নিজ এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায়।

চাঁদ দেখা কমিটির বৈঠক
আগামীকাল শুক্রবার মাগরিবের নামাজের পর সাড়ে ৭টার দিকে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক বসবে। দেশের কোথাও ১৪৩৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে দ্রুততার সঙ্গে সেই খবর ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের টেলিফোন নম্বরগুলো হচ্ছে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ এবং ৯৫৫-৮৩৩৭। ফ্যাক্স নম্বর ৯৫৬-৩৩৯৭।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা