,

অটো চালকের সঙ্গে দুই তরুণী ধর্ষণের চেষ্টা

news-image

আন্তর্জাতিক ডেস্কএক ট্যাক্সি চালককে ধর্ষণের চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য তরুনীটি পলাতক রয়েছে। ভারতের রাজধানী নয়া দিল্লির অভিজাত এলাকা সফদরজঙ্গ এনক্লেভ এলাকায় এই ঘটনা ঘটেছে।
ট্যাক্সি চালকের অভিযোগ, দুই তরুণী তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। শুধু তাই নয়, অভিযুক্ত দুই তরুণী আমার জামাকাপড় খুলে অশ্লীল এমএমএসও বানিয়েছে।
তাঁর অভিযোগ,মঙ্গলবার রাতে ইগ্নু রোডে রেনু লালওয়ানি নামের এক মহিলা সফদরজঙ্গ এনক্লেভে যাওয়ার জন্য ট্যাক্সিতে উঠেছিলেন।
রাস্তায় এক জায়গায় কিছু কেনাকাটার জন্য ৩০০ টাকা ধার নেন ওই তরুনী। বলেন, বাড়িতে গিয়ে ওই টাকা দিয়ে দেবেন। টাকা ফেরত নিতে একটি বাড়িতে গেলে ওই ট্রাক্সি চালককে ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়।
পরে ওই সময় আরও এক তরুণী চলে আসেন। তিনি বিদেশিনী। তাঁরা দুজনে মদ্যপান শুরু করেন। ওই অটো চালককেও মদ্যপান করতে বলেন। কিন্তু তিনি অস্বীকার করেন। ঘরে বন্ধ করে অটো চালকের সঙ্গে দুই তরুণী তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। তাঁর সমস্ত টাকাপয়সাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
দুই তরুণী ট্যাক্সি চালকের জামাকাপড় খুলে নিয়ে ভিডিও তোলেন। ট্যাক্সি চালকের অভিযোগ, দুই তরুণী তাঁকে ধর্ষণের চেষ্টাও করেন। অত্যাচার থেকে বাঁচতে ওই অটো ড্রাইভার বাড়ির জানালা থেকে লাফ দেন। নিচে পড়ে তাঁর পা ভেঙে যায়।
এরপর তিনি ১০০ নম্বরে ফোন করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ রেনু নামের ওই মহিলাকে গ্রেফতার করে। তবে বিদেশিনী তরুণী ফেরার।-এবিপি নিউজ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা