,

ব্যাপক খোলামেলা হয়েই আসছে রাখি সাওয়ান্ত

news-image

তিন বছর ধরে কোন আইটেম গানে পারফরম করছেন না বলিউডের শীর্ষ আইটেম কন্যা রাখি সাওয়ান্ত। ছোট পর্দায় উপস্থিত থাকলেও বড় পর্র্দায় দীর্ঘ সময়ের একটা বিরতি ইচ্ছে করেই নিয়েছেন এ তারকা। এর মধ্যে অনেক ছবি ও আইটেম গানের প্রস্তাব আসলেও তা ফিরিয়ে দিয়েছেন। তার সর্বশেষ অভিনীত ছবি ছিল ‘মুঙ্গিলাল রকস’। আর সর্বশেষ ২০১২ সালে ‘ভ্যালেন্টাইন নাইট’ ছবির একটি আইটেম গানে পারফরম করেছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই ছোট পর্দার ব্যস্ততা বাড়ে তার। ‘বিগ বস’, ‘কমেডি সার্কাস কি মহাবলী’সহ ছোট পর্দার কয়েকটি শোতে অংশ নেন রাখি। এর আগে ৩০টি ছবিতে অভিনয় ও ২০টি আইটেম গানে পারফরম করেছেন তিনি। আইটেম গানের সংখ্যা ও সফলতার দিক দিয়ে অন্য অনেকের চেয়ে এগিয়ে রাখি। তবে রাখি ভক্তদের জন্য সুখবর হলো তিন বছর পর আবারও আইটেম গানে প্রত্যাবর্তন ঘটছে তার। এরই মধ্যে মহেশ ভাটের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম রাখা হয়েছে ‘রাফ এন্ড টাফ’। ছবির মূল ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমি ও এষা গুপ্তাকে। আর এ ছবিতে একটি আইটেম গানে কোমর দোলাবেন রাখি সাওয়ান্ত। ব্যাপক খোলামেলা হয়েই এ আইটেম গানে পারফরম করবেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এ ছবির আইটেম গানে চুক্তিবদ্ধ হওয়ার পর মিডিয়াকে রাখি বলেন, এখন অনেকেই আইটেম গানের নামে যাচ্ছেতাই করছে। এটা একদমই ঠিক নয়। আর এ কারণেই আমি তিন বছরে নতুন কোন আইটেম গানে কাজ করিনি। আইটেম গানের আবেদন হবে একেবারে অন্যরকম। আমার গানগুলোই তার উদাহরণ। যাই হোক, এবার মহেশ জি’র নতুন ছবির আইটেম গানে কাজ করবো। বরবারের মতো সুপারহট রাখিকেই এখানে আবিষ্কার করা যাবে। আশা করছি ভাল লাগবে সবার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা