,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের হিরণ খানের ছেলে হাফেজ মো. জাহাঙ্গীর খান (২০), চান্দুরা গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে শ্যামা চরণ দাস (৪০), সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত লালু মিয়ার ছেলে মাসুদ মিয়া (৩৫), লোপাড়া গ্রামের হাদিস মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০) ও নাসিরনগর উপজেলার গোকন্দ গ্রামের সুকুমার দের মেয়ে রতœা দে (৪০)।
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শরীফউদ্দিন ভূইয়া নিহতদের নাম- পরিচয় নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৪ যাত্রী মারা যান। পরে আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা