,

ফোরকান মল্লিকের ফাঁসির রায় (ভিডিও)

news-image

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিককে ফাঁসির রায় প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেন।

ফোরকান মল্লিককের উপর আরোপকৃত ৩ ও ৪ নং অভিযোগে ফাঁসি। ৪ নং অভিযোগে আমৃত্যু কারাদ-। ১ ও ২ নং অভিযোগে খালাস প্রদান করে আদালত।

এর আগে গত ১৪ জুন ফোরকানের মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখে ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত দুই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ১৯ মামলায় ২১ আসামির বিরুদ্ধে রায় হয়েছে। ফোরকান মল্লিকের রায় হবে ট্রাইব্যুনালের ২০তম ও ট্রাইব্যুনাল-২ এর ১১তম রায়।

প্রসঙ্গত, ফোরকান মল্লিকের বিরুদ্ধে গতবছরের ১৮ ডিসেম্বর হত্যা-গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরকরণ ও দেশান্তরের মতো পাঁচটি অভিযোগ গঠন করা হয়। গত ২৫ জুন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ৩ জুলাই তাকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

https://www.youtube.com/watch?v=lzBGLDFzLuk

https://www.youtube.com/watch?v=GJ0FMtBd8K4

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা