,

কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৪

news-image

রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে ২৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যা ব। ওই সময় মূর্তি পাচার চক্রের চার সদস্যকে আটক করা হয়। বুধবার সকালে টিএন্ডটি কলোনী ওয়াসা পানির পাম্পের একটি বাসায় র‌্যাব-২ এর একটি দল এ অভিযান চালায়। র‌্যাব বলছে, উদ্ধার করা কষ্টি পাথরের মূর্তিটি এক কোটি টাকায় বিক্রির জন্য ওই বাসায় রেখেছিল পাচারকারীরা। যেটি ময়মনসিংহের ফুলপুর থেকে সংগ্রহ করা হয়। আটক চারজন হলেন-এম কে রেজাউল ইসলাম ওরফে হাবিবুর রহমান (৪১), মিঠু শেখ (৪০), সুরুজ আলী (৬৫) এবং হাসেম মিস্ত্রী (৬৫)।
 র‌্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ হোসেন জানান, আটক চক্রটি পুরাকৃত্তি ও প্রত্মতাত্ত্বিক সম্পদ পাচারে জড়িত। তারা তিন স্তরে কাজ করে। প্রথম স্তরটি দেশের গ্রাম-গঞ্জে পাওয়া পুরাকৃত্তি ও প্রত্মতাত্ত্বিক সম্পদ সংগ্রহ করে। দ্বিতীয় গ্রুপে কাজ করে সুরুজ আলী ও হাসেম মিস্ত্রী। তারা স্থানীয়ভাবে এজেন্টদের কাছ থেকে পাওয়া পুরাকৃত্তি তৃতীয় গ্রুপের কাছে পৌঁছে দেয়। তৃতীয় গ্রুপে কাজ করে রেজাউল ও মিঠু শেখ। এরা দেশি ও বিদেশি পাচারকারীদের কাছে সংগৃহিত পুরাকৃত্তি বিক্রয়ের ব্যবস্থা করে থাকে।
আটক ৪ জন জানান, উদ্ধার করা এই কষ্টি পাথরের মুর্তি তারা ময়মনসিংহ জেলা ফুলপুর থেকে সংগ্রহ করে। বিক্রির জন্য তা এক কোটি টাকা মূল্য নির্ধারন করে কামরুলের বাসায় মজুদ করে ক্রেতা খুঁজছিলেন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা