,

শাহজালালে ৪ কোটির টাকার বিদেশি ওষুধ জব্দ

news-image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা প্রায় ৪ কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মঙ্গলবার সকালে স্তন ক্যান্সার ও পোস্টেট ক্যানসার নিরাময়ে ব্যবহৃত এ ওষুধগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতের মহাপরিচালক ড. মঈনুল খান বিষয়টির সত্যতা নিশ্চিত  করেছেন।
 তিনি জানান, ওষুধগুলো গত ৮ জুন  টার্কিস এয়ারলাইন্সের ফ্লাইট টিকে-৭১২ ফ্লাইটে আর্জেন্টিনা থেকে বাংলাদেশে আনা হয়। মিজান ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির নামে ঔষধগুলো আসে। এর ওজন ১৩৮ কেজি। ওষুধগুলো উচ্চ সংবেদনশীল। এগুলো নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কিন্তু কোনো সংরক্ষণ ব্যবস্থা ছাড়াই উন্মুক্ত পরিবেশে রাখা হয়েছিল ওষুধগুলো। মনে হচ্ছে এগুলো নকল ওষুধ। ওষুধ প্রশাসনের কোনো কাগজপত্র না থাকায়  এগুলো জব্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক সাগুফতা মাহজেবিন জানান, রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত মিজান ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ওষুধগুলো আমদানির বিষয়টি অস্বীকার করেন।
 তবে এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ