বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ভিজিএফ’র ১০০ বস্তা চাল আটক

news-image

 নীলফামারীতে কালোবাজারে বিক্রি করে দেয়া ভিজিএফ কার্ডের ৫০ কেজি ওজনের ১০০ বস্তা চাল পৃথক দুটি স্থান হতে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ চালের বস্তা আটক করেন। বুধবার সন্ধ্যার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পরিষদ সংলগ্ন দুটি গুদাম থেকে এই চাল উদ্ধার করা হয়। এ ঘটনার উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমার শাহকে গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছে।

এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গাঁ ঢাকা দিয়েছেন। জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে ওই ইউনিয়নের ছয় হাজার ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হচ্ছিল আজ বুধবার সকাল থেকে। কিন্তু দুপুর ১২টা পর ইউপি চেয়ারম্যান কার্ডধারীদের ১০ কেজির স্থলে ৭ কেজি করে চাল দিতে থাকেন। এ নিয়ে সেখানে কার্ডধারীরা বিক্ষোভ করলে ইউপি চেয়ারম্যানের লোকজন তাদের ধাওয়া করে ভাগিয়ে দেন। এরপর চাল শেষ হয়ে গেছে আর বিতরন করা হবেনা বলে ঘোষনা দেয় ইউপি চেয়ারম্যান। এতে পাঁচশ কার্ডধারী চাল না পেয়ে নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ করেন। দুরাকুটি গ্রামের একাধিক কার্ডধারী জানান, এলাকার ৫০০ কার্ডধারী চাল পাইনি। তাই তারা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এদিকে অভিযোগ পেয়ে বেলা ৩টার দিকে নির্বাহী কর্মকর্তা পুলিশ সহ ঘটনাস্থলে যান। কিন্তু ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে আর আগেই ইউপি চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসীর তথ্য অনুযায়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন নান্নুর বাজারের দুইটি গুদামে নির্বাহী অফিসার অভিযান চালায়। অভিযানে মহির উদ্দিনের গুদামে ৮১ বস্তা ও রাজু মিয়ার গুদামে ১৯ বস্তা সহ ১০০ বস্তা চাল উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কিশোরগঞ্জ ত্রাণ ও পুনর্বাসণ কর্মকর্তা মো. সাইফুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, বুধবার বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বিতরণকারী কর্মকর্তাকে না জানিয়ে ভিজিএফ’র চাল বিতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক