,

সিঁধ কেটে ঘরে ঢুকে পেট্রল দিয়ে স্ত্রীকে ঝলসে দিল পাষণ্ড স্বামী

news-image

সিঁধ কেটে ঘরে ঢুকে পেট্রল দিয়ে স্ত্রীকে ঝলসে দিল পাষণ্ড স্বামী শীর্ষ নিউজ, ঢাকা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌতুকের দাবিতে তাহেরা ইসলাম (২৪) নামে এক গৃহবধূকে রাতের অন্ধকারে সিঁধ কেটে ঘরে ঢুকে পেট্রল দিয়ে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী আব্দুল মজিদ। মজিদের বাড়ি শরীয়তপুরের মাইজপাড়ায়। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ তাহেরার মা নাঈমা বেগম  কাছে অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য তাহেরাকে মজিদ সব সময় নির্যাতন করতো। গত নবম রোজার দিনও মজিদ তাহেরাকে মারধর করলে দুই মেয়েকে নিয়ে তাহেরা বাড়িতে চলে আসে। পরে গতকাল রাত ১টার দিকে সে সিঁধ কেটে ঘরে ঢুকে  তাহেরার শরীরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তাহেরার চিৎকারে ঘর থেকে পালিয়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাহেরাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। দগ্ধ তাহেরা জানায়, ১০ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের দুটি মেয়েও আছে। মজিদ বিয়ের পর থেকেই তাকে যৌতুকের জন্য মারধর করতো। তার অত্যাচারে অতিষ্ট হয়ে বাবার বাড়ি চলে আসলে মঙ্গলবার রাত ১টা দিকে সে সিঁধ কেটে ঘরে ঢুকে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহেরা ইসলামের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুনকে ফোন দিলে তিনি শীর্ষ  বলেন, এরকম একটি ঘটনা শুনেছি। তাদের বাড়িতে লোক পাঠানো হয়েছে। দগ্ধ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হয়ে ফিরলে তাদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ