,

চিরতরুণ থাকবেন যেভাবে

news-image

মানুষের মৃতদেহ পঁচে যায়। বেঁচে থাকলে বদলায়। এমনই জগতের নিয়ম। কৈশর ও যৌবন পাড়ি দিয়ে মানুষ ধীরে ধীরে বার্ধ্যকের দিকে এগিয়ে যায়। তবে কে না চায় তার চিরতারুণ্য ধরে রাখতে। চির সবুজ ব্যক্তিত্ব ধরে রাখার চেষ্টা কম বেশি সবাই করে থাকেন। তবে সেটা পারে কজন?
বয়স যত বাড়তে থাকে ততই মনে হতে থাকে নিজের ফেলে আসা দিনগুলোর কথা। কিন্তু কি করে ধরে রাখবেন এ তারুণ্য, তার সহজ কিছু উপায় বলে দেওয়া যায়।
মনকে রাখুন তরুণ: মনটাকে সব সময় তরুণ রাখতে হবে। বয়স ৩০ না পেরুতেই যদি আপনি নিজেকে একজন বয়স্ক মানুষ ভাবতে থাকেন, তাহলে আপনার দেহ এবং ত্বকের অবশ্যই প্রভাব পড়বে। বয়স হয়েছে বলে আপনি ত্বকের যত্ন করবেন না, সময়ের সঙ্গে তাল মেলাবেন না, আগের মতো পরিশ্রম ও ব্যায়াম করবেন না, এ ধরনের চিন্তা থেকে দূরে থাকুন। মনের ভেতর ইচ্ছেশক্তিকে পরিপূর্ণভাবে জাগিয়ে তুলুন।

বয়স অনুপাতে ব্যায়াম: তারুণ্যকে ধরে রাখার একটি প্রচলিত উপায় হল নিয়মিত ব্যায়াম। এটি দেহকে ফিট রাখতে সহায়ক। কিন্তু আপনি যদি প্রতিদিন গদবাঁধা নিয়মে বছরের পর বছর শারীরিক ব্যায়াম করেই যেতে থাকেন তাহলে তা আপনার দেহ ও ত্বকের ওপর বেশ বড় প্রভাব ফেলবে। তাই মাঝেমধ্যে দেহকে কিছুদিনের বিশ্রাম দেওয়া এবং বয়সের সঙ্গে তাল মিলিয়ে ব্যায়ামের নিয়মাবলী পরিবর্তনের প্রয়োজন।

ফ্যাট গ্রহণ: অনেকেই শরীরটাকে ফিট রাখার জন্য বেশ অল্প বয়স থেকেই সব কিছুতে লো ফ্যাট খুঁজতে থাকেন। কিন্তু আপনি যদি ত্রিশের পরও নিজের চেহারায় বিশের তারুণ্য ধরে রাখতে চান, তাহলে লো ফ্যাট ডায়েটের কথা ভুলে যান। কিছুটা ফ্যাট আমাদের দেহের ক্ষতি নয়, বরং উপকারেই আসে। ফ্যাট আমাদের দেহের শক্তিশালী হরমোনগুলোকে রেগুলেট করে এবং আমাদের ত্বকের তারুণ্য ধরে রাখে।

পানিশূন্যতা প্রতিরোধ: পানি আপনার দেহ, ত্বক ও দেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের জন্য বিশেষ জরুরি। পানিশূন্যতার ফলে ত্বকের নিষ্প্রাণ ভাব চলে আসে, কিডনির ক্ষতি হয়, দেহে ভর করে দুর্বলতা এবং সেই সঙ্গে মনে চলে আসে বার্ধক্য। তাই নিয়মিত দিনে ৬-৮ গ্লাস পানি পান দেহকে রাখে টক্সিনমুক্ত, সুস্থ ও সবল এবং ধরে রাখে তারুণ্য।
শিশুদের সঙ্গে মিশুন: বয়সের ভেদাভেদ না করে অল্পবয়স্ক ও বাচ্চাদের সঙ্গে খোলামনে মিশুন। এতে করে আপনার মন যেমন ফুরফুরে থাকবে তেমনি আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে বহুগুণে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা