,

ঈদ মাতাবেন সালমান-কারিনা

news-image

‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘বডিগার্ড’, ‘কিক’ সালমান খান অভিনীত সুপারহিট ছবি এগুলো। পর পর গত ঈদ পর্যন্ত ধারাবাহিকভাবে ছবিগুলো মুক্তি পেয়েছে। আর এসব ছবির মাধ্যমে একের পর এক ব্যবসা সফলতার রেকর্ড গড়েছেন সালমান। আর তাই তো বলিউডে ঈদ মানেই হলো সালমানের ছবি। গত ঈদে তার ছবি ‘কিক’ মুক্তি পেয়ে ব্যবসা সফলতার নতুন রেকর্ড সৃষ্টি করে। এবারের ঈদজুড়েও রয়েছেন শুধুই সালমান। তার বহুল আলোচিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তি পাচ্ছে এ ঈদে। ছবিটিকে ঘিরে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা যাচ্ছে। ইউটিউবে ছবিটির গান ও প্রমো রেকর্ড গড়েছে ভিউয়ার্সের দিক থেকে। কবির খান পরিচালিত এ ছবিতে সালমানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন কারিনা কাপুর, যেটি আরও একটি চমক এ ছবির। কারণ, দীর্ঘ সময় পর এ তারকা জুটি একসঙ্গে কোন ছবিতে কাজ করলেন। ছবিটির গল্প গড়ে উঠেছে একটি ছোট পাকিস্তানি মেয়েকে নিয়ে, যে কিনা ভারতের সীমানায় হারিয়ে যায়। পরবর্তীতে সেই মেয়েটিকে পেয়ে পাকিস্তানে পৌঁছে দেয়ার সংকল্প করেন সালমান। আর সেটি করতে গিয়েই ঘটে নানা রকম ঘটনা। ছবির নাম ভূমিকায় অর্থাৎ ‘বাজরাঙ্গি’র চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার প্রেমিকা রাসিকার চরিত্রে রয়েছেন কারিনা। সব মিলিয়ে সালমান ও কারিনা জুটি প্রস্তুত এবার ঈদ মাতাতে। ১৭ই জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে। ধারণা করা হচ্ছে, এ ছবিটি মুক্তি পেলে সালমান আবারও ব্যবসা সফলতায় রেকর্ড গড়বেন। আর এ ছবির আশপাশে অন্য ছবি মুক্তি দেয়ার সাহস পাননি কোন পরিচালক। ৩১শে জুলাইয়ের আগে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর পাশে কোন ছবি মুক্তি পাচ্ছে না। সুতরাং এবারের ঈদে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চলেছে ছবিটি। ঈদে প্রতিবারের মতো এবারও নিজের আধিপত্য বিস্তার করবেন সালমান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ