,

ব্রাহ্মণবাড়িয়ার ২৫২ বয়োজেষ্ঠ্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষাকে সমৃদ্ধ করতে ’বাউনবাইরার কতা’ (ব্রাহ্মণবাড়িয়া নেটিভ ল্যাঙ্গুয়েজ) নামে ফেসবুক পেজে জোট বেঁধেছিলেন ওরা ২০১৮ জন। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা এবং ফেসবুক বন্ধু। ফেসবুকের এই বন্ধুরা নিজেদের টাকায় ২৫২ জন বয়োজেষ্ঠ্য ব্যক্তির মাঝে এবার ঈদবস্ত্র বিতরণ করেছে।

“সামর্থ্য দেয় দেওয়ায় পাওয়ায় বদলে দেয়ার সাধ, নিন গুরুজন নবীন ঈদি ভাঙ্গুক খুশির বাঁধ” – এই স্লোগানে এবং ‘প্রবীণের জন্য ঈদি’-শিরোনামে এই সংগঠনটির সদস্যরা কিছু প্রবীণের মুখে হাসি ফোটাতে কাজ করেন।

আজ বুধবার শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়োজেষ্ঠ্য ব্যক্তিদের হাতে ঈদবস্ত্র তুলে দেন। এই উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার। অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।

পূর্ব নির্ধারিত প্রবীণ ব্যক্তিরা অনুষ্ঠানস্থলে এসে টোকেন অনুযায়ী তাদের উপহার বুঝে নেন।

সংগঠনের সমন্বয়ক সৈয়দ মঈনুদ্দিন রাজীব জানান, গেল বছর তারা পথ শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় এবার কিছু প্রবীণ মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে দ্বিতীয়বারের মত তাদের এই কার্যক্রম।

তিনি আরো জানান, “গ্রুপের সকল সদস্য মিলে এ উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তা বাস্তবায়ন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কিছু অভাবি মানুষের জন্য এটুকু ছিল তাদের ঈদ উপহার। মানুষের উপকার হয় এমন আরও পরিকল্পনা তাদের রয়েছে বলেও জানান রাজীব।

প্রবীণদের হাতে ঈদ পোষাক তুলে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মো. মোশারফ হোসেন এই্ সংগঠন কর্তৃক গৃহীত বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতারও আশ্বাস দেন ডিসি।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘নিজস্ব ভাষাকে কেন্দ্র করে গড়ে উঠা একটি ভার্চুয়াল গ্রুপের এই ধরণের মহতী উদ্যোগ তাকে অভিভূত করেছে। এই গ্রুপের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে তিনিও তার পক্ষ থেকে সমর্থন ও সহযোগিতা করার আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা