,

সংস্কারের অভাবে ধ্বংসের পথে বিবির ঘর

news-image

সংস্কার ও যথাযথ সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহাসিক প্রাচীন নিদর্শন বিবির ঘর। মুক্তাগাছা শহর থেকে ২০ কিলোমিটার দূরে দাওগাঁও ইউনিয়নের খাজুলিয়া দক্ষিণ পাড়ায় প্রত্নতত্ত্ব সম্পদ বিবির ঘরটি অবস্থিত। ধারণা করা হয়, ১৭শ’ এর দশকের শেষ দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদী ফকির- সন্ন্যাসীরা এই বিবির ঘর নির্মাণ করেন। সাধারণ মানুষের অধিকার আদায় করতে ফকির সন্ন্যাসীরা ইংরেজদের তল্পীবাহক সামন্ত জমিদারদের অপহরণ করে এনে এই বিবির ঘরে রাখতো বলে লোকমুখে শোনা যায়। সে সময় ঘন জঙ্গলে আবৃত এই অঞ্চল ছিলো হিংস্র পশু পাখির অবাধ বিচরণ। অপহূত জমিদারদের সুরক্ষার লক্ষ্যে ইট পাথরে গড়ে তোলা হয় এই বিবির ঘর। স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন (৭৫) জানান, শিশু বয়সে দেখেছি বিবির ঘরের নিকটবর্তী পুকুর পর্যন্ত একটি পাকারাস্তা ছিলো। এখন এই রাস্তার অস্তিত্ব নেই। এলাকাবাসী প্রাচীন এই স্থাপনা সংরক্ষণ ও সংস্কারের দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ