,

কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল ও চট্টগ্রামের ক্যাশ বিভাগ খোলা আজ

news-image

ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য পোশাক শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আজ বুধবার খোলা থাকবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল ও চট্টগ্রাম অফিসের ক্যাশ বিভাগ খোলা থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারিদের বেতন বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আজ বুধবার খোলা রাখার কথা বলা হয়েছে। আর বাণিজ্যিক ব্যাংকগুলোকে সহযোগিতা করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল ও চট্টগ্রাম অফিসের ক্যাশ বিভাগ খোলা থাকবে। আজ সরকারি ছুটি হওয়ায় অফিসে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা কর্মচারিদেরকে যুক্তিসঙ্গত ভাতা প্রদানের জন্য প্রজ্ঞাপনে পরামর্শ  দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে