,

দক্ষিণ আফ্রিকাকে হারানোর এটাই সুযোগ: সাকিব

news-image

 তিন ম্যাচ সিরিজে সমতা আনার পর বুধবার জেতার লক্ষ্যে চট্টগ্রামে মাঠে নামবে টাইগাররা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার জন্য মঙ্গলবার দুদলই প্রাক্টিস সম্পন্ন করেছে। এবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারানোর বড় সুযোগ বলে মনে করছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের পর থেকে ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুরুতে পাকিস্তান, এরপর ভারতকে হারিয়ে মাশরাফির দল আগে চেয়েও শক্তিশালী। ক্রিকেটের আরেক পরাশক্তি প্রোটিয়া জয়ের মিশন। দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুযোগটা কাজে লাগাতেই চাই এমন প্রত্যয় ব্যক্ত করলেন সাকিব। সংবাদ সম্মেলনে সাকিব বলেন, যেখানেই খেলি জিততে হলে তো ভালো ক্রিকেট খেলতেই হবে মাঠ বলেন আর উইকেট বলেন আর পরিবেশ বলেন। আমরা বাংলাদেশের সবগুলো মাঠেই ম্যাচ জিতছি।আমাদের কাছে মনে হয় সবগুলো গ্রাউন্ডই লাকি। এটা আমাদের হোম। প্রতিটি ম্যাচ এই চিন্তা করেই খেলতে নামি। এনপোলি ন্যাশনাল পলিমার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের  শেষ ম্যাচে  মুখোমুখি হওয়ার আগে মঙ্গবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাকিব বলেন, ‘সিরিজের এই পর্যায়ে এসে কেউই ফেভারিট নয়। দক্ষিণ আফ্রিকা  অনেক বড় দল। তবে আমারও তাদের ছাড় দেবো না। কালকে জয়ের জন্যই আমরা মাঠে নামবো। দু’দলের সামনেই ম্যাচ জয়ের সম্ভাবনা রয়েছে। আমরা তাদের আগে কোন সিরিজ হারাতে পারিনি। এটাই বড় সুযোগ। চট্টগ্রামে বাংলাদেশ দলের রেকর্ডটাও অনেক ভালো। দর্শক মাঠ সবই টাইগারদের পক্ষে। এজন্য ওয়ানডে সিরিজ জেতার জন্য বুধবার মাঠে নামবে মাশরাফি বাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে