,

রাজন হত্যার হোতা ময়না গ্রেফতার

news-image

কিশোর সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের অন্যতম হোতা চৌকিদার ময়না মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। ময়নাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ। এদিকে সামিউল হত্যার আরেক খলনায়ক কামরুলকে পালিয়ে যেতে সহায়তায়কারী জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। রাজনের বাবা শেখ আজিজুর রহমান ও তার স্বজনদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমিনুলকে প্রত্যাহার করা হয়েছে। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাসচালক শেখ আজিজুর রহমানের ছেলে রাজন স্থানীয় অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে স্কুল ছাড়তে বাধ্য হয়। পরিবারকে সাহায্য করতে সে ভ্যানে করে সবজি বিক্রি করত। বুধবার ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় ভিডিও ধারণ করে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা