,

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বন্ধ

news-image

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাসের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাতপূর্ণ উত্তর আফ্রিকার দেশটি থেকে এর মধ্যেই দূতাবাসের কর্মকর্তাদের তিউনিসিয়ায় স্থানান্তর করা হয়েছে। এছাড়াও সকল বাংলাদেশিকে লিবিয়া সফরের ব্যাপারে সতর্ক করা হয়েছে। দেশটিতে গাদ্দাফির শাসনের অবসানের দাবিতে ২০১১ সালে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতি হয়েছে। সেই সাথে দেশটিতে ইসলামিক স্টেটসহ (আইএস) ইসলামপন্থী জঙ্গি দলগুলো সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সাময়িকভাবে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হল। লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের যুদ্ধ এলাকা, ভিড়, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ