,

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

news-image

মন্ত্রিসভায় শপথ নেওয়া নতুন পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম বি.এসসি। আসাদুজ্জামান খান কামালকে তার নিজ মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং ইয়াফেস ওসমানকেও আগের মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি দেওয়া হয়েছে। এছাড়া তারানা হালিম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং নুরুজ্জামান আহমেদ খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। একই প্রজ্ঞাপনে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বিমুক্ত করা হয়েছে। অপরদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সরিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে