বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফোরকান মল্লিকের রায় বৃহস্পতিবার

news-image

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিকের রায় বৃস্পতিবার। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।
উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৪ জুন রায় ঘোষণা অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। ফোরকান মল্লিকের বিরুদ্ধে গত বছরের ১৮ ডিসেম্বর হত্যা-গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরকরণ ও দেশান্তরের মতো পাঁচটি অভিযোগ গঠন করা হয়। ফোরকানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষ্য দেয়। অন্যদিকে ফোরকান মল্লিকের পক্ষে সাক্ষ্য দিয়েছেন চারজন। রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ফোরকানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছইলাবুনিয়া গ্রামে। গত ২৫ জুন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ফোরকানকে গ্রেফতার করে। ৩ জুলাই তাকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ১৯ মামলায় ২১ আসামির বিরুদ্ধে রায় হয়েছে। ফোরকান মল্লিকের রায় হবে ট্রাইব্যুনালের ২০তম ও ট্রাইব্যুনাল-২ এর ১১তম রায়।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক