,

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

news-image

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার আদমপুর গ্রামের আহমদ আলীর গোষ্ঠীর ফরিদ মিয়া ও হোসেন মিয়ার বাড়ির লোকজনের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল সাড়ে ৬টার দিকে উভয়পক্ষের লোকজন বাড়ির পাশের জমিতে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের মধ্যে ফরিদ মিয়া (৫০), ফারুক মিয়া (২০),  মাহবুব  (২৮), ইমাম হোসেন (১৮), বকুলা বেগম (৩৫), কামরুল হোসেন (৩৫), লিলু মিয়া (৩৫), হোসেন মিয়া (৪৫), আলী মিয়া (৪২), বেনু মিয়া (৪০) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন পক্ষই অভিযোগ দেয়নি। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা