,

মালয়েশিয়া থেকে ফিরলেন আরও ২৫ জন

news-image

 ঢাকা: অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় গিয়ে উদ্ধার হওয়া আরও ২৫ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাত সোয়া ৯টার দিকে তাদের বহনকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১১২ ফ্লাইটে আসা ওই ২৫ জনকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১২টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, আইওএমের সহযোগিতায় কয়েক দফায় প্রায় দু’ শতাধিক বাংলাদেশিকে ফেরত আনা হয়। এর মধ্যে সর্বশেষ গত ১০ জুলাই আসেন ১২ বাংলাদেশি। সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গল ও মালয়েশিয়া সীমান্তে অভিবাসীদের গণকবরের সন্ধান পাওয়ার পরই সমুদ্র পথে অবৈধভাবে মানবপাচারের বিষয়টি সামনে আসে। এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর বিভিন্ন সময়ে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় পাচারের শিকার অনেক বাংলাদেশিকে ফেরত আনতে শুরু করে সরকার।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা