,

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় আহত ১০

news-image

বিশেষ প্রতিনিধি সোমবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার বাসষ্ট্যান্ড এলাকায় তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। এসময় ফলের আড়তের ব্যাপক ভাংচুর ও নগদ টাকা লুট করে হামলাকারীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিরাসার বাসষ্ট্যান্ড এলাকায় ডাঃ ফরিদুল হুদা মার্কেটের ফলের আড়ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন কয়েক দিন পূর্বে বিরাসার গ্রামের সৈয়দ আলী মিয়ার গোষ্ঠীর মৌসুমী ব্যবসায়ী মাসুমের নিকট বাকীতে ফল বিক্রি করে। সকাল সাড়ে ১০টার দিকে মাসুম দোকানে আসলে পাওনা টাকা চায়। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে মাসুম এবং ওই গোষ্ঠীর হান্নানের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ফলের আড়তে হামলা চালায়। এ ঘটনায় আতংকে ওই মার্কেটের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আধা ঘন্টাব্যাপী সন্ত্রাসীদের হামলায় আড়তের মালিক, কর্মচারীসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে দেলোয়ার হোসেন (২০), মোঃ হাসান (২৮), হোসেন মিয়া (৩৫), মোঃ রফিক (৪০)কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকারীরা আড়তের মালামাল ও ক্যাশ বাক্স ভাংচুর চালিয়ে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে