,

যা করেছি তা নিয়ে লজ্জিত নই

news-image

 অশালীন ইংরেজি সিনেমা ছেড়ে হিন্দি ছবিতে আবেদনময়ী অভিনয় করা শুরু করা ভারতীয় বংশদ্ভুত কানাডীয় অভিনেত্রী সানি লিওন তার অতীত নিয়ে মোটেই লজ্জিত ননং! তিনি বলেছেন, ‘অতীতের সানি লিওনই বর্তমান সানি লিওনকে তৈরি করেছে। আমি আমার অতীত নিয়ে লজ্জিত নই।’ আলোচিত এই অভিনেত্রী সানি লিওন বুধবার ৮ জুলাই হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। সানি লিওন বলেন, ‘আমি ভারতে নতুন জীবন শুরু করতে এসেছি। আমি ভালো কাজ করতে চাই এবং সেই পৃথিবীর অংশ হতে চাই, যার কথা আমি কখনো ভাবিনি।’ অতীতের ছায়া মুছে ফেলতে পারবেন কি না, এমন এক প্রশ্নের উত্তরে সাড়া জাগানো এ অভিনেত্রী বলেন, ‘আমি জানি না। এটি আসলে আমার হাতে নেই। আমি বরং কঠোর পরিশ্রম করতে পারি। ভালো সিনেমায় অভিনয় করতে পারি। নিজেকে আরও ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে পারি।’ তিনি বলেন, মানুষ যখন তাঁকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখবে, তখন এমনিতেই তাঁকে নিয়ে মানুষের ধারণার পরিবর্তন হবে। বলিউড জীবন নিয়ে ‘এক পেহলি তারকা লীলা’ তারকা আরও বলেন, ‘এখন এটিই আমার স্বপ্ন। আমার জীবন এবং আমার গল্পও।’ তিনি আরও বলেন, জীবনে তাঁকে বেশ জটিলতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, তিনি দুর্বল। চারপাশের আঘাত মোকাবিলা করার শক্তি তাঁর রয়েছে। তিনি আরও বলেন, ‘আমি একজন যোদ্ধা, আমার চারপাশের সব নেতিবাচক বিষয় থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আমার রয়েছে।’ ২০১২ সালে ‘জিসম ২’ সিনেমার মধ্য দিয়ে সানি লিওনের বলিউড যাত্রা শুরু হয়। ইতিমধ্যে ৮টি হিন্দি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তাঁর। এর আগের পর্নোগ্রাফি জীবনের জন্য বেশ আলোচিত তিনি। সানি লিওন বলিউডে পা রাখেন ২০১২ সালে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ